চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের জন্য দারাজের আকর্ষণীয় উপহার বর্ষপূর্তিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
অর্থনীতি
A A

দেশের সবচেয়ে বড় ই-রিটেইল শপ দারাজ তাদের পঞ্চম বর্ষপূর্তির সংবাদ সম্মেলনে বেশি সংখ্যক সাংবাদিক জড়ো করতে আকর্ষণীয় গিফট দেয়ার ঘোষণা দিয়ে দাওয়াত পাঠিয়েছে। 

আগামী ২৬ আগস্ট (সোমবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। যেখানে বাংলাদেশে তাদের যাত্রার পঞ্চম বর্ষপূর্তিকে সামনে রেখে নানা ঘোষণা দেবে বলে জানিয়েছে।

জানা গেছে, পঞ্চম বর্ষপূর্তিরকে সামনের রেখে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের জন্যে নানা মূল্য ছাড় এবং ক্যাশব্যাকের অফার দিচ্ছে আলীবাবা গ্রুপের এই কোম্পানিটি।

আগামী সোমবারের ওই সংবাদ সম্মেলনের দাওয়াতপত্রের নীচে তিনটি ‘বিশেষ দ্রষ্টব্য’ রাখা হয়েছে যার প্রথমটিতে বলা হয়েছে, সাংবাদিকদের সবার জন্য একটি স্পেশাল র‍্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে। আর ওই ‌র‍্যাফেল ড্র’তে অংশ নিতে হলে সাংবাদিকদের ভিজিটিং কার্ডটি সাথে নিয়ে আসতে হবে বলে আগেই জানিয়েছেন তারা।

‘বিশেষ দ্রষ্টব্য’ এর দ্বিতীয় অংশটিতে বলা হয়েছে, র‍্যাফেল ড্র শুরু হয়ে যাবে অনুষ্ঠানের শুরু থেকেই। আকর্ষণীয় পুরষ্কার জিতে নিতে অনুষ্ঠানের শুরু থেকেই র‍্যাফেল ড্রতে অংশ নিতে সাংবাদিকেদের অনুরোধ করেছে তারা। একই সঙ্গে তারা ই-মেইলে পাঠানো অ্যাটাচমেন্টের আমন্ত্রণপত্রটি পদ্মা হলে ঢোকার সময় দেখানোর অনুরোধ করেছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় দারাজের পাবলিক রিলেশন্স মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো.ফয়েজের পাঠানো এক ই-মেইল বার্তায় এসব তথ্য পাওয়া গেছে।

Reneta

দারাজ জানিয়েছে, সংবাদ সম্মেলনে দারাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাথন ডোয়ার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক উপস্থিত থাকবেন।

২০১২ সালে জার্মানিভিত্তিক এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ দারাজ নামে একটি অনলাইন কেনাকাটার ই-বাণিজ্য প্রতিষ্ঠান চালু করে যেটি ২০১৫ সালে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে।

পরে ২০১৭ সালের শুরুতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ই-বাণিজ্য প্রতিষ্ঠান ‘কেইমু’ দারাজের সাথে একীভূত হয়।

গত বছরের মে মাসে দারাজ গ্রুপকে চীনা বহুজাতিক কোম্পানি ও ই-বানিজ্য জায়ান্ট আলিবাবা গ্রুপ কিনে নেয়।

শুরুতে দারাজে ১০০টি ব্র্যান্ডের প্রায় পাঁচ হাজার পণ্য সমাহার থাকালেও এখন আরো কয়েশ দেশি বিদেশি ব্র্যান্ড এই তালিকায় যুক্ত হয়েছে। তবে চীনা পণ্য সবচেয়ে বেশি বিক্রি করছে আন্তর্জাতিক এই ই-রিটেইল শপটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দারাজসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT