চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিককে পুলিশের তলব

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৩:২৭ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য প্রতিবেদককে ডেকে পাঠিয়েছে পুলিশ।

সম্পাদক বরাবর পুলিশের পাঠানো চিঠিতে বলা হয়েছে: গত ১১ আগস্ট তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ‘বাড়াবাড়িতে অর্জন ম্লান, পুলিশ সদস্যরা বেপরোয়া, সম্মনিত নাগরিকদের সঙ্গেও খারাপ আচরণ’ শীর্ষক প্রতিবেদনের আলোকে বিষয়টি অনুসন্ধানের স্বার্থে বর্ণিত পত্রিকার শাহবাগ এবং ধানমণ্ডি এলাকার প্রতিবেদককে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। তাই তাকে আগামী ২০ আগস্ট বিকাল ৪টায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তথ্যাদিসহ নিম্ন স্বাক্ষরকারীর অফিসে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

চিঠিটি পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারি পুলিশ কমিশনার মো. বদরুল হাসান।

চিঠিটির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিবেদককে পুলিশের কাছে পাঠাবেন কিনা এমন প্রশের জবাবে ‘বাংলাদেশ প্রতিদিন’ সম্পাদক নঈম নিজাম চ্যানেল আই অনলাইনকে বলেন, তার বিরুদ্ধে মামলা নেই । পাঠানোর প্রশ্নই আসে না।

‘আর একজন ব্যক্তিকে পুলিশের ডেকে নেওয়ার আইনগত কোনো অধিকার নেই। সরকারকে মিডিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ চক্র এমন কাজ করছে,’ বলে মন্তব্য করেন তিনি।

একজন সাংবাদিককে সংবাদ পরিবেশনের জন্য এভাবে ডেকে পাঠানোকে অধিকার এবং আ্ইন বর্হিভূত বলেও মন্তব্য করেন নঈম নিজাম।

Reneta

সম্পাদক তার ফেসবুকে পুলিশের চিঠিটির একটি স্ক্যান করা কপি প্রকাশ করে লিখেছেন: এবার বাংলাদেশ প্রতিদিনের পালা। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের রিপোর্টারকে কাল পাঠাতে হবে পুলিশের কাছে। মিডিয়ার বিরুদ্ধে হঠাৎ জেহাদ কেনো? মামলা নেই। তবুও জিজ্ঞাসাবাদ করবেন তিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ প্রতিদিনসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT