চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিক কাজলকে দ্রুত সুস্থ অবস্থায় ফেরত দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিখোঁজ সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চেয়েছেন তার বন্ধু ও স্বজনরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে তার স্বজনরা বলেন: এটা কোনও রাজনৈতিক সমাবেশ না। আমরা শফিকুল ইসলাম কাজলের বন্ধু ও স্বজনরা এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা বলতে চাই, কাজল যদি কোনও অপরাধ করে থাকে, তবে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু অন্যায়ভাবে কাউকে ধরে নিয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত না। তাকে দ্রুত সুস্থ অবস্থায় ফেরত দিন।

অতি দ্রুত তার সন্ধান না পেলে সারাদেশে কর্মসূচি দেয়া হবে বলেও সমাবেশ থেকে বক্তারা জানান।

কাজলের ছেলে মনোরম পলক বলেন: বর্তমান এই ডিজিটাল যুগে একজন মানুষকে খুঁজে পাওয়া কোনও কঠিন কাজ না সরকারের পক্ষে। তাই কথা একটাই, বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই। আর কিছু বলার নেই।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন নব্বইয়ের দশকের ছাত্রনেতা শফি আহমেদ, আব্দুল্লাহিল কাইয়ুম, সিরাজুমমুনীর, কাফি রতন, জায়েদ ইকবাল খান, শ্রমিক নেতা আবুল হোসাইন, নজরুল ইসলাম, অ্যাডভোকেট শওকত হোসেন, সাজ্জাদ আলম খান তপু, আবু জাফর সূর্য, জেমী হাফিজ, রফিকুল ইসলাম সুজনসহ অন্যান্যরা।

আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শফিকুল ইসলাম কাজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT