চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহযোগীসহ ‘গুলশান হামলার হোতা’ তামিম চৌধুরী নিহত ‌‌ ‌ ‌

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গোরস্থানের কাছে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানে সহযোগীসহ নিহত হয়েছে গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে ঘটনার মূলহোতা কানাডা প্রবাসী তামিম চৌধুরী। শনিবার সকাল থেকে ‘হিট স্ট্রং-টোয়েন্টি সেভেন নামে সেখানে অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ অভিযান ও নিহতের বিষয়টি জানিয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে পাইকপাড়া কবরস্থানের পাশে ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এক ঘণ্টা প্রস্তুতির পর সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়।

স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে পর পর পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কে এই তামিম চৌধুরী?
তামিম আহমেদ চৌধুরী বছর তিনেক আগেও
কানাডায় বাস করতেন। ২০১৩ সালের মাঝামাঝি তিনি সেখানকার পুলিশের বিরুদ্ধে
নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়ে আত্মগোপনে চলে
গেছেন।

পুলিশ জানিয়েছে, তামিম চৌধুরীর আদিবাড়ি সিলেটের
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে। তবে স্বাধীনতার বছর দুয়েকের
মধ্যে তার বাবা শফি আহমেদ চৌধুরী সপরিবার কানাডাপ্রবাসী হন। সেখানে ৮০’র
দশকের মাঝামাঝি তামিমের জন্ম হয়।

Reneta

কয়েকবার তিনি পরিবারের সদস্যদের
সঙ্গে সিলেট সফর করলেও বিয়ানীবাজারে কেউ তাকে কখনো দেখেননি। তামিম চৌধুরী
একসময় কানাডার অন্টারিওর উইন্ডসর শহরে থাকতেন।

যুক্তরাষ্ট্রের
প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরন্টো স্টার ও ন্যাশনাল
পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর
বাংলাদেশ খিলাফত দলের প্রধান শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ আসলে তামিম
চৌধুরী।

বছরের শুরুর দিকে আইএস-এর মুখপত্র ‘দাবিক’-এ আবু ইব্রাহিম আল-হানিফ এর দীর্ঘ সাক্ষাতকার প্রকাশ হয়েছে।

তবে, বাংলাদেশে আইএস-এর উপস্থিতির কথা প্রত্যাখ্যান করেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের তথ্যমতে, তামিম চৌধুরী নিউ জেএমবির নেতা।

গুলশান এবং শোলাকিয়া হামলায় তামিম এবং বরখাস্ত মেজর জিয়া নেপথ্যে থেকে ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT