চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্তা জীবন অার বি‌কৃত বি‌বে‌কের ‌দে‌শে 

মুনজের অাহমদ চৌধুরীমুনজের অাহমদ চৌধুরী
১২:১১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
মতামত
A A
ইউএস বাংলা-বিমান দুর্ঘটনা-পৃথুলা রশিদ-শ্রদ্ধা-ফেসবুক পেজ

Prithula Rashid

হাজা‌রো ঘর‌পোড়া অাগুন,‌ বিমানে স্বপ্ন পোড়া‌নো অাগুন। তবু অামা‌দের বি‌বে‌কের অাগুনটা জ্ব‌লে না। অামরা র‌য়ে যাই অামা‌দের অাপন নীচতায়, ক্ষুদ্রতায়। অ‌ন্যের দোষ খোঁজায়, মৃত বো‌নের না‌মেও গীব‌তে, কী বীভৎসতায়। পু‌লিশ হেফাজ‌তে বিএন‌পি কর্মী হত্যা, সাংবা‌দিক নির্যাতন, দুর্ঘটন‌ায় স্বজন হারা‌নো মানু‌ষের অা‌র্তি। মৃত্যু অার বেদনার মি‌ছিল দেশময়।

অামরা লেখবার জন্য শোকগাথা লি‌খি। মানুষজন পড়বার জন্য প‌ড়েন। প্রযু‌ক্তির অবা‌রিত বাতায়ন বি‌বেক জাগাতে পা‌রে‌নি। য‌দি পারত ত‌বে স্বাধীন দে‌শে, গণত‌ন্ত্রের হাফপ্যান্ট পরা রা‌ষ্ট্রে পু‌লিশ হেফাজ‌তে মানুষ মর‌লে মানুষ প্র‌তিবাদ কর‌তো। বোধ ব‌লে য‌দি কিছু থাকবার বাকী থাকত, তাহ‌লে বিমান দুর্ঘটনার পর অামরা সং‌শ্লিষ্ট এয়‌ারলাইন্স,‌ বৈমা‌নিকের চ‌রিত্র নি‌য়ে মাততাম না। দা‌য়িত্ব‌বোধ য‌দি কিছুটাও অব‌শিষ্ট থাকত, ত‌বে এত বড় বিমান দুর্ঘটনার পর অামরা সবাই স্যোশাল মি‌ডিয়ায় এয়ারলাইন্স এ‌ক্সি‌ডেন্ট এক্সপার্ট সাজতাম না।

মানু‌ষের বেদনা, দুর্ঘটন‌া, মৃত্যু কোন কিছুই এখন অার মানুষ‌কে স্পর্শ কর‌তে পার‌ছে না। কলিজাগু‌লো যা‌ন্ত্রিকতা বোধক‌রি পাথর ক‌রে দি‌য়ে‌ছে। কী অাশ্চর্য। শোক, অশ্রু, সহমর্মিতা বড্ড খে‌লো হ‌য়ে বা‌হ্যিকতায় ঝুল‌ছে কেবল স্যোশাল মি‌ডিয়ায়। প্রোফাইল, কাভার পিক অার স্ট্যাটাসে।

সবার কথা বল‌ছি না। ব্যতিক্রম অবশ্যই অা‌ছে। কিন্তু ব্য‌তিক্রম তো অার যা‌‌পিত বাস্তবতা‌কে অ‌তিক্রম কর‌তে পা‌রে না। অসত্যপ্লা‌বিত, অনায্যতায় সংকূল সময়ের স্রোত। দে‌শে সব‌কিছুর দাম বা‌ড়ে, কেবল সব‌চে‌য়ে কমদামী এখন মান‌ু‌ষের জীবন। জীবনগু‌লি এখা‌নে খরচ হ‌য়ে যায়। মিরপু‌রে পু‌ড়ি‌য়ে দেওয়া হল বা পু‌ড়ে গেল ২৫ হাজার মানু‌ষের বাড়ীঘর। হেফাজ‌তে মারা হল বা মারা গে‌লেন ছাত্রদল কর্মী মিলন। কার কা‌ছে বিচার চাই‌ব এত মৃত্যুর? তবু অামরা অাপন স্বার্থ, সু‌বিধা অার নিরাপত্তামগ্নতায় নীরব থা‌কি। বো‌ধের বি‌বে‌কের হায়‌রে নিম্নগামী সূচ‌কের ধারা। যা‌দের কথা বলবার,‌ লেখবার তারা নীরব। যাদের কথা শুনবার নয়, তারাই বল‌ছেন। মানুষ তাই হয়ত জাগ‌ছে না।

Reneta

রফিক আজাদের কবিতার লাইনগু‌লি ধার ক‌রে ব‌লি: ‘আমরা খুব ছোট হয়ে গেছি? যেদিকে তাকাবে তুমি দেখতে পাবে ক্ষুদ্রের বিস্তার… ছোট হয়ে গেছে সব, অতঃপর, কোকিলের ছদ্মবেশে দাঁড়কাক বসেছে শাখায়।’

অাগামীর জন্য অামরা কী রে‌খে যা‌চ্ছি?

তবু অাশায় থা‌কি, শয়তানরূপী মানু‌ষের ভী‌ড়ে মানুষরূপী দেবতা‌দের দেখবার। অাহা কতকাল, অামার মতন অাধেক মানুষের ভীড় দেখি কেবল, মানুষ দে‌খি না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলা এয়াললাইন্সনেপালপ্লেন দুর্ঘটনাবস্তিতে আগুন
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT