চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ ধাপে কমিয়ে সর্বনিম্ন ধাপে বেতন বাড়ানোর সুপারিশ

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৯:০৮ পূর্বাহ্ন ১৩, মে ২০১৫
অর্থনীতি
A A

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সর্বোচ্চ বেতন ৫ হাজার টাকা কমিয়ে ৭৫ হাজার আর সর্বনিম্ন বেতন ৮ হাজার ২শ ৫০ টাকা করার সুপারিশ করেছে বেতন-ভাতা রিপোর্ট বাস্তবায়ন সংক্রান্ত সচিব কমিটি।

অর্থমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়ে এ কমিটির প্রধান মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছেন, দুই ধাপে সুপারিশ বাস্তবায়ন করা হবে। পহেলা জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর করা হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন জমার প্রায় ৪ মাস পর বিস্তারিত পর্যালোচনা করে সুপারিশ জমা দিলো সচিব কমিটি। কমিটি আগের প্রতিবেদনের কিছু বিষয়ে পরিবর্তন এনেছে।

ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বের কমিটি সর্বোচ্চ বেতন সুপারিশ করেছিল ৮০ হাজার টাকা। সচিব কমিটি বলেছে ৭৫ হাজার। তবে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২শর জায়গায় ৮ হাজার ২শ ৫০ টাকা করার সুপারিশ করেছেন তারা। গ্রেড আগের মতো ২০টিই থাকছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গ্রেড ২০ টিই থাকছে উল্লেখ করে তিনি বলেন, এটা এখন পরিবর্তন করা সম্ভব নয়।

Reneta

বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবায়নে অর্থের কোনোও সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ সচিব মাহাবুব আহমেদ।

বেতন বাড়ানোর সুপারিশের সময় গত ৫ বছরে ৬৩ শতাংশ মূল্যস্ফীতি বিবেচনা করেছেন কমিশনের সদস্যরা।

২০১৩ সালের নভেম্বরে প্রজ্ঞাপণ জারির ১ বছরের মাথায় ২১ ডিসেম্বর রিপোর্ট জমা দেয় অষ্টম বেতন ও চাকরি কমিশন। ওই রিপোর্টের প্রায় ৪ মাস পর রিপোর্ট জমা দিলো সচিব কমিটি। সপ্তম বেতন কমিশন হয়েছিলো ২০০৯ সালে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব ব্যয় ৬৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আগেই জানিয়েছে বেতন ও চাকরি কমিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিতবেতন স্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT