চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি সম্প্রচারে গাঁজা টেনে শেয়ার ধস নামালেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

সমালোচনা পিছু ছাড়ছে না প্রযুক্তি গুরু ইলন মাস্কের। একটি ওয়েব শো’র সরাসরি সম্প্রচারে গাঁজা টেনে সমালোচনার সুনামিতে নতুন ঢেউ তুলেছেন টেসলা, স্পেসএক্স প্রধান। অব্যাহত এসব কীর্তির জন্য চড়া মাশুল গুনতে হচ্ছে তাকে।

ওই অনুষ্ঠানে গাঁজা টানার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে টেসলা থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির হেড অব অ্যাকাউন্টিং ডেভ মর্টন এবং মানসম্পদ বিভাগের প্রধান গ্যাবি টলডানো। তাদের পদত্যাগের পর শেয়ার বাজারে টেসলার দরপতন হয়েছে ৬ শতাংশ।

পদত্যাগের জন্য ইলন মাস্কের সাম্প্রতিক কর্মকাণ্ডে তৈরি অতি সমালোচনার দিকে ইঙ্গিত করেছেন দু’জনেই।

মাত্র এক মাস আগে টেসলায় কাজ শুরু করা ডেভ মর্টন বলেন,‘ প্রতিষ্ঠানটির প্রতি অহেতুক সাধারণ মানুষের অতিরিক্ত আগ্রহ সৃষ্টি হয়েছে। এরকমটা আমি আশা করিনি। এজন্য আমাকে ভবিষ্যৎ নিয়ে পুনরায় ভাবতে হয়েছে।

টেসলার মানবসম্পদ প্রধান টলডানো ছুটিতেই আছেন। ছুটিতে থাকা অবস্থাতেই গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন তিনি আর নাকি টেসলায় ফিরছেন না।

গত বৃহস্পতিবার কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক মাধ্যম নিয়ে কথা বলতে একটি ওয়েবে লাইভে এসেছিলেন ইলন মাস্ক।

Reneta

সেখানে ইলম মাস্কের সাক্ষাতকার নিচ্ছিলেন কমেডিয়ান জো রোগান। সেসময় রোগান মাস্ককে গাঁজা টানার আহ্বান জানান। মাস্ক জিজ্ঞেস করেন,‘এটা এখানে বৈধ কিনা?’

রোগান ক্যালিফোর্নিয়ায় গাঁজা সেবন বৈধ জানানোর পর মাস্ক গাঁজায় টান দেন।

গাঁজা নিয়ে রোগানের সঙ্গে আলাপে মাস্ক বলেন,‘বলতে গেলে সেভাবে কখনোই ধূমপান করিনি। গাঁজাও নিয়মিত সেবন করিনা। আসলে এতে তেমন কোন প্রতিক্রিয়া দেখিনা। তবে গাঁজা মানুষের উৎপাদনশীলতার জন্য খুব একটা কাজের কিছু বলে মনে হয় না আমার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কগাজাটেসলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT