চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি সিনেট নির্বাচনে আওয়ামীপন্থী পরিষদের বিপুল জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ঢাবি সিনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজ্যুয়েট নির্বাচনে বিপুল জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’। নির্বাচনে  ২৫টি পদের মধ্যে ২৪টিতেই জয় পায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ। বাকি একটি পদ পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী পরিষদ’।

নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ সিনেট সেমিনার কক্ষে রোববার বিকাল পৌনে পাঁচটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে (খেলার মাঠ) ভোটগ্রহণ করা হয়।

গণতান্ত্রিক ঐক্য পরিষদ থেকে নির্বাচিত প্রতিনিধিরা হলেন: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান (১২৯৬৭ ভোট), ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল (১২০৪৬), মুক্তিযোদ্ধা এম ফরিদউদ্দিন (১১৯৬৮), সাংবাদিক ইউনিয়নের নেতা এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল (১১৯২৪), এস এম বাহালুল মজনুন (১১৫৯৬), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ (১১৫৬৮), জিনাত হুদা (১১৫৫৭), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার (১১৩৩৫), স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান (১১২২০), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম (১১১৬৭), ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম (১১১২০), ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী (১১০৮৫), এমরান কবির চৌধুরী (১১০৩৩), এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম এনামুল হক চৌধুরী (১০৯২৪), কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন মোড়ল (১০৮৩৮), মো. আলাউদ্দিন (১০৭৮৬), ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার (১০৭৩৯), বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার (১০৬৮১), জনতা ব্যাংক লিমিটেডের ফার্স্ট সহকারী ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা (১০৬৭২), এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী (১০৫২৮), স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ (১০৫১২), অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী (১০৪৫২), রঞ্জিত কুমার সাহা (৯৯৬৭), মো. নাসির উদ্দিন (৯৮১৮)।

‘জাতীয়তাবাদী পরিষদ’ থেকে ১০ হাজার ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাবির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT