শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ. সরকার। এই হামলার মাধ্যমে সরকার সমাজকে ভয়ানক বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার মতো মৌলিক অধিকারের উপর অযৌক্তিক ট্যাক্স বসানোর বিরুদ্ধে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে সরকার ভয়ানক বার্তা দিচ্ছে এই সমাজকে।
তিনি আশা করেন, অতীতের মতোই সারাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য হামলার দাঁতভাঙা জবাব দেবে।






