বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। মঙ্গলবার নয়া পল্টেনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার
বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ২৪ ঘন্টার মধ্যেই এর প্রতিক্রিয়া জানাতে
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।
অবিলম্বে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে আবারো নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিও জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকার প্রতিহিংসার রাজনীতি করছে।’ মির্জা ফখরুল আরো বলেন, তার ২১ ডিসেম্বর প্রদত্ব বক্তব্যের কোথাও রাষ্ট্রদ্রোহীতার মামলা হতে পারে এমন বক্তব্যের লেশ মাত্র নেই। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হীন উদ্দেশ্যেপ্রণেদিত। খালেদা জিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে ১০ টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, দুর্নীতির মামলা, নাশকতার মামলা, সবার শেষে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ দেশনেত্রীকে ভয় পায় এবং তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করে তার নেতৃত্বকে দূরে রাখতে চায়।
মির্জা ফখরুল আরো বলেন, আমরা দেশনেত্রীর বিরুদ্ধে এই মিথ্যা মামলা ও হয়রানীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলাসহ সকল মামলা প্রত্যাহারের আহবান জানাচ্ছি।
সরকার বাংলাদেশে এক দলীয় শাসন কার্যকর করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে নিরোপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্টু অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জণগনের কাছে গ্রহণযোগ্য সরকার গঠন করতে হবে। অন্যথায় দেশে অরাজনৈতিক শক্তি, চরম উগ্রবাদ প্রাধান্য বিস্তার করবে যা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না।






