চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্রাটের অভিষেকে জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
লন্ডনের পথে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে রোববার ঢাকা ত্যাগ করবেন।

শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, ‘রাষ্ট্রপতি ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন। ২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন।

সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল বিকেলে উড্ডয়ন করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সিঙ্গাপুরে তিন থেকে চার ঘণ্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন।

২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিহা।

টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়াল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন।

রয়টার্স জানিয়েছে, জাপানী সম্রাট আগামী সপ্তাহে শতাব্দী পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন।

Reneta

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করবেন।

আব্দুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন। দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন।

২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT