চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের ক্রিসমাস উপহার দিতে চায় দু’দলই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরুতে যেভাবে জিনেদিন জিদানের সমালোচনা হচ্ছিল, সেটা হওয়া ঠিক নয়। এডেন হ্যাজার্ড দারুণ খেলোয়াড়, ডিফেন্সের উপর বেশ চাপ তৈরি করে। বুধবার এল ক্ল্যাসিকোর আগেরদিন উপরের মন্তব্য দুটি শুনলে মনে হবে যেন রিয়াল মাদ্রিদের কোনো কর্মকর্তা বলছেন।

কিন্তু এ মন্তব্য যিনি করেছেন, এল ক্ল্যাসিকোতে তার গোল সংখ্যা ২৬। যিনি এখন বার্সেলোনা অধিনায়ক- লিওনেল মেসি। ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম ক্ল্যাসিকোর আগে প্রশংসা শোনা গেছে প্রতিপক্ষের কোচ ও তারকা ফুটবলারকে নিয়ে।

জিদানের সমালোচনা প্রসঙ্গে মেসির মন্তব্য, ‘এই সমালোচনা অবাক করার মতো। আমরা যারা ফুটবল খেলি, বিশেষ করে বড় ক্লাবে আছি, তারা জানি এটাই স্বাভাবিক। মানুষ খুব দ্রুত সব ভুলে যায়। রোজ সাফল্য চায়। জিদান যখন এবার ফিরলেন, নিশ্চয়ই জানতেন আগের জেতা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের এখন আর কোনো মানে নেই। সমর্থকরা প্রথমদিন যেরকম দাবি করত, এখন সেরকমই করবে।’

সঙ্গে মেসি জুড়ে দেন, ‘বড় দলের কোচ ও খেলোয়াড়রা এগুলো ভালো করেই জানে।’

ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুম থেকেই নেই রিয়াল মাদ্রিদে। এখন এডেন হ্যাজার্ড আছেন। যিনি এখনো সেভাবে রিয়ালে ম্যাজিক দেখাতে পারেননি। মেসি কিন্তু যথেষ্ট সতর্ক। তার কথায়, ‘হ্যাজার্ডের অনেক গুণ আছে। সে বিপক্ষ দলের ডিফেন্সকে নাজেহাল করে দিতে পারে। তবে আমার মনে হয়, সে ক্রিস্টিয়ানোর থেকে আলাদা ফুটবলার। ক্রিস্টিয়ানোর বদলি পাওয়া খুব কঠিন। কিন্তু হ্যাজার্ডও বড় ফুটবলার।’

এই মুহূর্তে লা লিগার শীর্ষে বার্সেলোনা, দু’নম্বরে রিয়াল মাদ্রিদ। দু’দলেরই পয়েন্ট অবশ্য সমান (৩৫)। টেবিলের শীর্ষে থেকে ক্ল্যাসিকোর আগে কী ভাবছেন জিদান? রিয়াল কোচের বক্তব্য, ‘আমরা ভালো অবস্থাতেই আছি। গত কয়েকটা ম্যাচ ভালো ছন্দেই খেলেছি। যেভাবে খেলছি তাতে আমি খুশি।’

Reneta

গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলে হারিয়েছিল বার্সেলোনা। গত কয়েকটা এল ক্ল্যাসিকো ধরে দেখা গেছে বার্সা বেশি স্বচ্ছন্দ মাদ্রিদেই। কেন? মেসির ব্যাখ্যা, ‘তারা নিজেদের মাঠে বেশি অ্যাটাক করতে যায়। ফলে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়। ক্যাম্প ন্যুতে তারা অন্যরকম খেলে। একটু ডিফেন্স জমাট রেখে। আমরা বার্নাব্যুতে একইভাবে ৯০ মিনিট খেলি। তাই সেখানে আমরা ইদানিং বেশি সফল।’

বুধবার রাতের ক্ল্যাসিকো হওয়ার কথা ছিল আগেই। বার্সেলোনায় কাতালোনিয়া-পন্থীদের আন্দোলনের কারণে পিছিয়ে যায়। ক্রিসমাসের ঠিক আগে এই ক্ল্যাসিকো কার্যত সমর্থকদের উপহার দেয়ার সেরা সুযোগ দুই দলের কাছেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT