স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সময় টেলিভিশনের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে আজ (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।







