চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার উপরে ববিতা ম্যাডাম: পপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
বিনোদন
A A

নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে পা রাখেন সাদিকা পারভিন পপি। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কাজ করেছেন প্রায় দেড়শোর মতো সিনেমায়। চিত্রনায়িকা হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ক্যারিয়ারের মধ্য গগনে এসে পপি আজও লাবণ্যময়ী! সেজন্য তাকে অনেকেই ফলো করেন। কেউ কেউ আবার পপিই হতে চান!

কিন্তু ক’জন জানেন, পপি কাকে তার ‘আইডল’ হিসেবে দেখেন? কাকে ফলো করেন? কার কাজ পপিকে সবসময় অনুপ্রেরণা দেয়? কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ববিতার জন্মদিনকে ঘিরে এসব কথার উত্তর দিলেন পপি!

হ্যাঁ। ৬৫ বছরে পা রাখলেন চিত্রনায়িকা ববিতা। আর এদিন তাকে নিয়ে যেনো স্মৃতির ঝাঁপি খুলে বসলেন নায়িকা পপি।

চ্যানেল আই অনলাইনকে পপি বলেন, আমাদের মধ্যে সিনিয়র যারা আছেন, সবাইকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু ব্যক্তি পপির কাছে ভালো লাগার মানুষ যদি বলি, তবে বলবো সবার উপর ববিতা ম্যাডাম। তিনি এমন একজন মানুষ যাকে মনের সিংহাসনে বসানো যায়। ভালো ভালো পরামর্শ পাওয়া যায় তার কাছ থেকে।

পপি বলেন, আমি অনেক লাকি। কারণ, ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমি ববিতা ম্যামকে পেয়েছি। তাকে অনায়াসে আইডল মানা যায়। তিনি ফলো করার মতোই একজন মানুষ। ববিতা আপুর ব্যক্তিত্ব, দীর্ঘদিনের ক্যারিয়ার, যা আমার কাছে মনে হয় তার কাছে থেকে অনেক কিছুই শেখার রয়েছে।

ব্যক্তিগতভাবে আমি তাকে যতটুকু চিনি, তার মধ্যে পেশাদারিত্বের বাইরে গিয়ে সহশিল্পী হিসেবে খুব আপন করে নেন। এ গুণটা আমার কাছে বেশ ভালো লাগে। ববিতা ম্যাডাম কোন কিছুতেই অতিরঞ্জিত পছন্দ করেন না। এ বিষয়টা কয়জন শিল্পী মেনে চলতে পারেন?

Reneta

পপি বলেন, শিল্পীদের মধ্যে জেলাসি থাকে। অনেকেই একজনের ভালো আরেকজন দেখতে পারেন না। কিন্তু ববিতা ম্যামের মধ্যে এই জিনিসটা আমি কোনোদিনই দেখেনি। এবং আমি তার থেকে এই জিনিসটা খুব ভালো ভাবে শিখেছি। ববিতা ম্যামের কারণেই আমার মধ্যে কোনো হিংসে নেই। যেভালো তাকে ভালো বলি।

যোগ করে পপি বলেন, ব্যক্তিজীবনের কথা বলতে গেলেও ববিতা ম্যাডামের কথা বলতে হবে। সবার সঙ্গে তাল মিলিয়ে একই পথে হাঁটেন না তিনি। কখন কীভাবে কাজ করা উচিত। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করেন। এ বিষয়গুলো ছাড়া অন্যান্য অনেক বিষয় রয়েছে যার কারণে তিনিই আমার ব্যক্তি জীবনের তারকা।

আজ তার জন্মদিন। খেয়াল করে দেখবেন সবার আগে ফেসবুকে তাকে আমি উইশ করেছি। মন থেকে ভালো লাগা আর ভালোবাসা থেকেই করেছি। শতবছর সুস্থ হয়ে বেঁচে থাকুক আমাদের ববিতার ম্যাডাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়িকা পপিচিত্রনায়িকা ববিতাপপিববিতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT