চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই যেন বলে এই মন্ত্রণালয়টি দুর্নীতিমুক্ত’

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৩:৫৪ পূর্বাহ্ন ১৫, জুলাই ২০১৫
রাজনীতি
A A

নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বঙ্গবন্ধু ভবনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সরকারকে আরো গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন । 

স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর আসাদুজ্জামান জনবান্ধব পুলিশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। রাজন হত্যার ঘটনা সমাজের অধঃপতন ও নির্মমতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

মানবপাচার রোধে অগ্রাধিকার দেওয়ার কথা বলে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, মানবপাচারের মতো ভয়াবহ সমস্যাটি সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রূপপুর প্রজেক্টটি শেষ করতে পারলে বাংলাদেশের পুরো কাজের পরিবেশে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।

সততা ও কর্ম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমার মন্ত্রণালয়টিকে সুন্দর করে গড়ে তুলবো যেন সবাই বলতে পারে এই মন্ত্রণালয়টি একটি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয়। 
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ  বলেন, আগামীতে যেন বিভিন্ন অনিয়ম দূর করা যায় আমি সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো।

Reneta

নিজেদের কাজে নতুন মাত্রা যোগ করার মধ্য দিয়ে সরকারের কাজে গতি আনার প্রত্যয় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। 

Jui  Banner Campaign
ট্যাগ: রদবদল
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT