বিএনপির মতো বড় রাজনৈতিক দল সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন, নতুন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, এককভাবে নয়, সবার সাথে আলাপ আলোচনা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।
চ্যানেল আইয়ের সাথে এক সাক্ষাতকারে সাবেক এ আমলা বলেন, দায়িত্ব পেলে আইন এবং সংবিধান অনুযায়ী কাজ করে যাবেন তিনি।






