চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব জায়গায় দলবাজি, সবাই নিজেদের লোক নিয়ে কাজ করছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
বিনোদন
A A

গান্ডু, কসমিক সেক্স-এরকম বেশ কিছু দুঃসাহসী কাজ করে এরইমধ্যে কলকাতা ইন্ডাস্ট্রিতে বেশ সমালোচিত একটি নাম ‘ঋ’। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও টিভি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। তবে বেশকিছু দিন সিনেমাতেও দেখা যাচ্ছে না তাকে। কেনো?

হ্যাঁ, ঋ সেন। কলকাতার সিনেমায় আলোচিত এই অভিনেত্রী তোলপাড় ফেলে দিয়েছিলেন ২০১৫ সালে। ‘কসমিক সেক্স’ নামের ছবিতে অভিনয় করে হাঁকডাক ফেলে দিয়েছিলেন। এতো বোল্ডলি এর আগে কোনো অভিনেত্রীকে দেখা যায়নি। এমনকি বলিউডেও এমন চরিত্রে কোনো অভিনেত্রীকে সাহস দেখাতে দেখা যায়নি। অথচ এরপর খুব একটা কলকাতার সিনেমায় পর্দা শেয়ার করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

সম্প্রতি তিনি নাকি পাড়ি দিয়েছেন মুম্বাই ইন্ডাস্ট্রিতে। সেখানে ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। কিন্তু কলকাতার কাজে কেনো নেই তিনি? এমন প্রশ্ন করা হয়েছিলো প্রতিদিনের সংবাদ নামে কলকাতার একটি কাগজের তরফ থেকে। বরাবরের মতো অভিনেত্রী ঠোঁট কাটা উত্তর। উত্তরে তিনি খোলাসা করেছেন ভেতরের কথা।

কলকাতায় এখন কাজ পাওয়াকে সিন্ডিকেটের সাথে তুলনা করেন ঋ। বলেছেন, এই মুহূর্তে কোনও ছবি করছি না। বরং প্রচুর ওয়েব সিরিজ করছি। আগে যখন কাজ করতাম, তখন এত পিআর (প্রচার, জনসংযোগ) প্রেশার ছিল না। ওয়ার্ডস অফ মাউথ-এ কাজ মিলত। কিন্তু সব জায়গাতেই এখন একটা দলবাজির ব্যাপার চলে এসেছে। কলকাতাতেও এসেছে। সবাই নিজের লোকজনদের নিয়ে কাজ করছে। নিজের বন্ধু-বান্ধবদের নিয়ে কাজ করছে। সারভাইভালের ক্ষেত্রে এটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে প্রচুর অভিনেতা-অভিনেত্রী এমনকি পরিচালকদের পক্ষেও!

কলকাতার মেইনস্ট্রিম সিনেমায় কেনো আসছেন না ঋ?-এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর দেন এই অভিনেত্রী। কিউয়ের সাথে দারুণ কিছু কাজ উপহার দেয়ার বিষয়টি উল্লেখ করে তিনি যেকোনো চরিত্রের জন্য প্রস্তুত আছেন বলেও জানান। সাক্ষাৎকারে ঋ বলেন: কিউয়ের সাথে কোলাবরেট করেছিলাম, দারুণ দারুণ কিছু কাজ দর্শকদের উপহার দিতে পেরেছি। আমার মনে হয়, আমি ইন্টারেস্ট দেখালেও বিশ্বাস করে আমাকে কেউ কাজটা দিতে চাইছেন না এখন। তারা তাদের কমফোর্ট জোনেই থাকতে চাইছেন। কিন্তু অভিনেত্রী হিসাবে আমি চেষ্টা করেই যাব। কলকাতায় না হলে অন্য কোথাও। কিন্তু আই উইল কিপ অন ট্রাইং। আজ যদি কেউ আমাকে ‘গান্ডু’ বা ‘কসমিক সেক্স’-এর জন্য ব্র‌্যাকেট করে দাও, তাহলে আমার তো কিছু করার নেই! আমি সবরকম কাজই করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋ সেনগান্ডু
শেয়ারTweetPin2

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT