চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণীর ৪২ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ায় মোমেনা সোমা নামের বাংলাদেশি এক তরুণীকে ৪২ বছরে কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার আদালত৷

আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়: ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মেলবোর্নে আশ্রয়দাতাকে হত্যার চেষ্টা চালানোয় তাকে এ দণ্ড দেয়া হয়৷

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট সুপ্রিম কোর্ট বুধবার সোমার এই দণ্ডাদেশ ঘোষণা করে৷

অস্ট্রেলিয়া প্রবাসী মালয়েশীয় রজার সিনগারালেভুকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলার কথা মামলার শুনানিতে স্বীকার করেছিলেন সোমা৷

রায়ে বিচারক লেসলি টেইলর জানান: ৪২ বছর সাজার মধ্যে ৩১ বছর ৬ মাসের মধ্যে কোনো ধরনের প্যারোল সুবিধা পাবেন না ২৬ বছর বয়সি সোমা৷ তার মানে, টানা ৩১ বছর ৬ মাস জেলেই থাকতে হবে তাকে৷

Reneta

আদালতে সরকারি কৌঁসুলিরা দাবি করেন: ২০১৩ সালে ঢাকায় থাকার সময় প্রথম জঙ্গিবাদে আকৃষ্ট হন সোমা৷ এরপর ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অমুসলিমদের হত্যার বিষয়টি আসে তার মাথায়৷

অস্ট্রেলিয়ায় আসার আগে আইএসের হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ায় যেতে চেয়েছিলেন সোমা৷ সে লক্ষ্যে পড়াশোনার নামে তুরস্কে যাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তিনি৷ এরপর লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বৃত্তি নিয়ে স্টুডেন্ট ভিসায় ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি মেলবোর্ন শহরে যান সোমা।

মামলার শুনানিতে উঠে আসে, মেলবোর্নে এসে সোমা প্রথমে ‘হোমস্টে সার্ভিসের’ মাধ্যমে একটি অস্ট্রেলীয় পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন এবং তাঁদের ওপর হামলার পরিকল্পনা করেন৷ ৩ ফেব্রুয়ারি হামলার জন্য নাইট গগলস কিনে আনেন তিনি এবং এর তিনদিন পর বাড়ির ম্যাট্রেসে ছুরি দিয়ে আঘাত করে হামলার মহড়া দেন তিনি৷

তখন ম্যাট্রেসে কাটাছেঁড়ার এমন কাণ্ডের কথা ওই পরিবারের সদস্যরা হোম সার্ভিসকে জানালে তারা সোমাকে সিনগারালেভুর বাসায় স্থানান্তর করে৷ নতুন বাসায় ওঠার তিনদিনের মাথায় তিনি সিনগারালেভুর উপর ছুরি নিয়ে হামলায় চালিয়েছিলেন৷ হামলার সময় সোমা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়েছিলেন বলে শুনানিতে জানা যায়৷

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসইসলামিক স্টেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬

বাবা হলেন আশরাফুল

মে ২৩, ২০২৬

এবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে

মে ২৩, ২০২৬

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ  

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT