‘সন্ত্রাস-জঙ্গিবাদ কোন নির্দিষ্ট দেশের সমস্যা নয়, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ছড়িয়ে পড়ছে’ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করার আহবান জানিয়েছেন।
বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্ট ক্লাবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান বার্নিকাট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং অন্যরা।








