চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগ ৫ লাখের বেশি হলে উৎসে কর ১০%

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

এখন থেকে ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ও আসল মিলে ৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

ওই নির্দেশনা মতে, এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ এক সঙ্গে করে সেই অংক যদি ৫ লাখ টাকার বেশি হয় তাহলে পুনর্বিনিয়োগের সময় ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২০ আগস্ট ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশনা জারি করেছে।

ওই নির্দেশনা বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫২ডি অনুযায়ী সেভিংস ইনভেস্ট এর মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন করতে হয়। অর্থাৎ মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান কর হারে উৎসে কর কর্তন করতে হবে। এখানে পরিশোধ বলতে ট্রান্সফার, ক্রেডিট, সমন্বয় অথবা পরিশোধের আদেশ বা নির্দেশ বুঝাবে।

৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে।

Reneta

মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জিভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে ১ জুলাই ২০১৯ তারিখ হতে পরবর্তী যেকোনো সময়ে মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

ক্রয়কাল নির্বিশেষে মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফা পরিশোধকালে উৎসে ৫ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুঞ্জীভূত বিনিয়োগের (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম করলেই মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

এনবিআরের এই নির্দেশনা পালন করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকসঞ্চয়পত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT