ভারতে মুকুল রায় চৌধুরীর বাংলা ছবি ‘টান’ আর সুজয় ঘোষের হিন্দি ছবি ‘কাহানি’তে অভিনয় করেছেন পামেলা সিং ভুতোরিয়া। ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত ছিলেন। স্টার স্পোর্টস, জুম টিভি আর সংগীত বাংলা চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। এবার সজলের সঙ্গে অভিনয় করবেন টেলিছবিতে, নাম ‘অনুপমা’।
পরিচালক আলম আশাদ মিন্টু বলেন, ‘এরই মধ্যে পামেলার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাসে কলকাতা ও ঢাকায় শুটিং হবে।’
পামেলা বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। গল্পটি পড়েছি। আমি নাম ভূমিকায় অভিনয় করব।’
এর আগে জেমসের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেন পামেলা।









