জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরানের বাবা মোজাম্মেল হক (৬০) আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ইমরানের বন্ধু গীতিকার স্নেহাশীষ ঘোষ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
স্নেহাশীষ ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
কাকরাইলের সার্কিট হাউস মসজিদে মাগরিবের নামাজের পর প্রথম জানাজা হবে। এরপর যাত্রাবাড়ি কোনাপাড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে শরিয়তপুরে তার দাফন অনুষ্ঠিত হবে।








