চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করবেন না

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:২৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
লাইফস্টাইল
A A

সকালে আড়মোড়া ভেঙ্গে এক কাপ চা হাতে সকালের সোনারোদে বসে পত্রিকা পড়ার যে আনন্দ সেটা নিশ্চয়ই আর অন্য কোনো কিছুতে নেই। কিন্তু কেউ কেউ আছেন যারা সকালে ঘুম থেকে উঠেই এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যেটা কিনা তার জন্য মোটেও উপকারী নয়। ফলে নিজের অজান্তেই নীরবে নিজের ক্ষতি করে বসেন তারা।

জেনে নিন সেই সব অভ্যাসের কথা যেগুলো সকালে উঠেই করা মোটেও ঠিক নয়।

তন্দ্রাভাব: অনেকেই সকালে ঘুম থেকে উঠে অনেকেই খানিকক্ষণ ঝিমান। কিন্তু এর ফলে আপনার মস্তিস্ক পুনরায় সেই ঘুমের সাইকেলে নিয়ে যায়। ফলে আপনার গভীর ঘুমের অনেকটাই প্রভাব চলে আসে শরীরে। আর সকালের ঝিমুনির কারণে আপনি সারাদিন অনেকটাই টালমাটাল বোধ করবেন। তাই অ্যালার্ম শোনার সঙ্গে সঙ্গে যত কষ্টই হোক ঘুম থেকে উঠে পড়ুন। ঘুম ভাঙার পর আবার একটু ঝিমানো বাদ দিন।

coff-2সকালে উঠেই কফি নয়: আমাদের শরীরের কর্টিসল নামের এক ধরনের হরমোনের উৎপাদন হয় দেখেই আমরা ঘুম থেকে উঠে পরি। কিন্তু কফি এই কর্টিসল উৎপাদনে বাধার সৃষ্টি করে। এবং এর ফলে একটা সময় দেখা যায় ক্যাফেইলের প্রতি শরীর আরো বেশি আসক্ত হয়ে পড়ে এবং শরীর স্বাভাবিকভাবে কর্টিসল তৈরি করতে পারে না। তাই অন্তত সকাল দশটার আগে মোটেও কফি নয়।

ইমেইল চেকও নয়: সকালে উঠেই ইমেইলে চোখ বুলানোর অর্থ হলো আমি কাল কি কি মিস করলাম সেই ফ্রেমে ফেলে দিনটাকে সাজানো। এভাবেই প্রযুক্তি আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে বলে মন্তব্য গবেষকদের। এভাবে একটি নেতিবাচক ভয় দিয়ে দিন শুরু করা মোটেও কোনো ভালো কাজ নয়। তাই ইমেইল চেক না হয় একটু পরেই করবেন।

emailঅপ্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত নিবেন না: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রতিদিন একই ধরনের টি-শার্ট পরেন। তার মতে এতে করে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার তালিকা থেকে অন্তত একটা বিষয়তো কমলো। পোশাক নির্বাচনে যে বাড়তি সময়টা নষ্ট হয় সেই্ এনার্জিটুকু তিনি অন্য কাজে ব্যয় করতে বেশি আগ্রহী। ২০টি আলাদা আলাদা পোশাক রাখুন নিজের ওয়ারড্রোবে অথবা সকালের সময়টা বাঁচাতে আগেরদিনই পোশাক ঠিক করে রাখুন।

Reneta

অন্ধকারে সকালটা কাটাবেন না: শরীরের ঘড়িটা কিন্তু আলোর সঙ্গে তাল মিলিয়েই ঘোরে। আলোর উপর শরীরে মেলাটোনিন হরমোন নি:সরণ নির্ভর করে। এই হরমোনই শরীরকে বলে, কখন ঘুমানোর সময় এবং কখন জেগে উঠার। আলো বেশি থাকে বলেই কিন্তু গরম কালে জেগে উঠা সহজ হয়। সকালটা তাই উজ্জ্বল আলোতে কাটান। শরীরেরও পুরোপুরি জেগে উঠার কাজটা সহজ হবে।

sleep-2সকাল বেলাটা বিছানায় কাটাবেন না: সকালটা বিছানায় গড়াগড়ি করতেও পছন্দ করেন অনেকে। ঘুম থেকে উঠলে একটু ব্যায়ামের অভ্যাস কিন্তু খারাপ না। এতে শরীরও খুব ভালো থাকে। দিনের অন্য সময়ে ব্যায়ামের থেকে সকালের নাস্তার আগের ব্যায়াম বেশি বেশি উপকারী। এই ব্যায়ম আরো বেশি ফ্যাট কমতে সাহায্য করে।

সকালের দিকের অভ্যাসগুলো বদলালেই দেখবেন বদলে যাবে দিন। আর ধীরে ধীরে বদলে যাবে জীবনটাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘুম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT