পাকিস্তানের জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআই জানায়, বিরোধী জোট ইমরান খানের ওপর অনাস্থা প্রস্তাব তুলে নেবে। পরবর্তীকালে সংসদ ভেঙ্গে দিয়ে তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিবেন। তবে গতকাল বুধবার দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ এবং প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে বৈঠকের পরই এমন তথ্য সামনে বেরিয়ে এসেছে।
পাকিস্তানের সেনাবাহিনীই দেশটিকে স্বাধীনতার পর থেকে অর্ধেকের বেশি সময় ধরে শাসন করেছে। সে বিবেচনায় প্রতিরক্ষা বাহিনী যথেষ্ট ক্ষমতার অধিকারী।
তবে তিনি সংখ্যাগরিষ্ঠতায় হারলেও গদি বাঁচানোর জন্য গোপন প্রচেষ্টার অংশ হিসেবে আগাম নির্বাচন ঘোষণা দিতে পারেন।








