চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত আসনে আ.লীগের দেড় হাজারেরও বেশি মনোনয়ন ফরম বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছন ১৫১০ জন মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি জমা পড়েছে ১ হাজার ৪১৫টি মনোনয়ন ফরম।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ (এমপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম বিক্রি বাবদ আওয়ামী লীগের কোষাগারে জমা পড়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা৷ শুক্রবার পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ সত্ত্বেও জমা দিতে পারেননি আগামী রোববার পর্যন্ত তারা মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে নতুন করে কেউ ফরম সংগ্রহের সুযোগ পাবেন না।

দীর্ঘ দিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের জন্য যাদের ত্যাগ রয়েছে এমন নারী রাজনৈতিক কর্মীরা যেমন মনোনয়ন ফরম কিনছেন, তেমনি পিছিয়ে নেই অভিনয় শিল্পীরাও। মৌসুমী, অরুণা বিশ্বাস, তারিন, শমী কায়সার, সাহারা, রোকেয়া প্রাচীর মতো অভিনেত্রীরা সংরক্ষিত মহিলা সাংসদ পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন।

তবে, তারকাদের চেয়ে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অগ্রাধীকার পাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। একইসঙ্গে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাবে তা নির্ধারণে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় ৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু করে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Reneta

একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। সেই হিসাবে প্রতি ৬ আসনে ১জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো। আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনীত করার সুযোগ পাচ্ছে।

একই গাণিতিক হিসাবে জাতীয় পার্টি ৪টি আসন পাচ্ছে। মহাজোটের আর কোন দল ৬টির বেশি আসন না পাওয়ায় কোন দল এককভাবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে না।

১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগমনোনয়নমনোনয়ন ফরম বিক্রিলিড নিউজসংরক্ষিত মহিলা আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT