চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোলো বছরে ‘তারকা কথন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২১, মে ২০১৯
বিনোদন
A A
ফাইল ছবি:

ফাইল ছবি:

টেলিফোনে সরাসরি দর্শকদের সাথে তারকাদের আড্ডার অনুষ্ঠান চ্যানেল আই ‘ওয়ালটন তারকা কথন’। মঙ্গলবার (২১ মে) যা ১৬ বছরে পদার্পন করলো। যে অনুষ্ঠানটি এ পর্যন্ত প্রায় সাড়ে পৌনে আট হাজার পর্ব প্রচার হয়েছে। বর্তমানে অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন রাজু আলীম।

২০০৪ সালের ২১শে মে থেকে চ্যানেল আইয়ে তারকা কথন-এর প্রচার শুরু হয়। দর্শকদের ভালোবাসায় অনুষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ১৬ বছর ধরে এক টানা চলছে বাংলাদেশের প্রথম সেলিব্রিটি টক শো ‘তারকা কথন’।

তারকা কথনের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বাংলাদেশে এমন কোন তারকা ব্যক্তিত্ব নেই যারা অংশ নেননি এই অনুষ্ঠানে। যে কোনো অনুষ্ঠানের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? গেল বছরের শেষ দিকে নতুন আঙ্গিকে পথ চলতে শুরু করে ‘তারকা কথন’।

সেসময় অনুষ্ঠানটি নিয়ে রাজু আলীম বলেন- ‘তারকা কথন’ চ্যানেল আয়ের একটি ব্র্যান্ড প্রোগ্রাম। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত অনুভব করছি। আশা করছি এই অনুষ্ঠানটি আগামী দিনেও দেশীয় তারকাদের অন্যতম প্লাটফর্ম হিসেবেই পাশে থাকবে।

‘তারকা কথন’ এর সাফল্যের পাশাপাশি আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানান প্রযোজক রাজু আলীম। তিনি বলেন,

প্রতিদিন সরাসরি প্রচারিত হচ্ছে ‘তারকা কথন’। চ্যানেল আইয়ে দীর্ঘ দিন ধরে প্রচারিত দর্শকপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এটি। তারকারা টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও পালন করা হয়। তারকাদের জন্মদিন পালনের কারণে অনুষ্ঠানটি দর্শদের কাছে ভিন্ন মাত্রা পেয়েছে। অনেক সময় অনুষ্ঠানটিতে ব্যক্তিগত ভাবে সফল নায়কের পাশাপাশি দলীয় ভাবে সাফল্য পাওয়া তারকাদেরকেও আমন্ত্রণ জানানো হয়।

Reneta

এছাড়া বিভিন্ন উৎসব বা পার্বণের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানটিকে ভিন্ন ভিন্ন মাত্রায় সাজানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলরুবা সাথী, সুবর্ণা নওয়াদির ও সাফি আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইতারকা কথনরাজু আলীমলিড বিনোনদনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

জুন ১৭, ২০২৬

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

জুন ১৭, ২০২৬
মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় অজিদের বিপক্ষে ৮ ব্যাটার ছুঁতে পারেননি দুঅঙ্ক

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT