চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ বাংলাদেশের যুবারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তীরে এসে তরী ডুবল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। জিততে জিততে শেষের ভুলে ৪ রানে হারতে হল পঞ্চম ও শেষ ওয়ানডেতে। শ্রীলঙ্কা সফরে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হচ্ছে মেহরব-আইচ-নাঈমুরদের।

১৮ বলে ১৮ রান, হাতে ৬ উইকেট। সহজ হিসেবে মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ ১৩ রানে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে গেছে যুবারা।

লক্ষ্য ছিল ২৪১। ওপেনার মাহফিজুল ইসলাম (৬৩) ও আইচ মোল্লার (৫৫) ফিফটিতে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। সফরকারীরা ২০০ পেরোয় ৪১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে। সেখান থেকেও হয় ম্যাচ হাতছাড়া।

লঙ্কান বোলারদের মধ্যে ভিনুজা রানপাল ও দিনুথ ওয়েলালাগে দুটি করে উইকেট নেন।

ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চামিন্দু বিক্রমাসিংহের সেঞ্চুরি (১০২) ও শেভন ড্যানিয়েলের ফিফটিতে (৫৯) পুরো ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে আড়াইশর কাছাকাছি সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

মুশফিক হাসান তিনটি, রিপন মন্ডল ও আহসান হাবিব দুটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাযুব ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT