চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার নেপথ্যে কারা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার একদিন পেরিয়ে গেলেও এর পেছনে কারা ছিলো তা এখনও স্পষ্ট নয়। জঙ্গিগোষ্ঠী আইএস ও লস্কর-ই-তৈয়বার দিকে সন্দেহের দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ রিপোর্টের ভিত্তিতে ন্যাশনাল তৌহিদ জামায়াত নামের একটি সংগঠনও আছে তালিকায়। রোববারের হামলাগুলোতে ৭ আত্মঘাতী হামলাকারীর অংশগ্রহণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত ২৪ জনকে আটক করেছে পুলিশ।

মূলত ১৯৮৩ সালে শুরু হয়েছিলো শ্রীলঙ্কার গৃহযুদ্ধ। ২৫ বছরের রক্তাক্ত যুদ্ধে তামিল টাইগাররা হত্যা করে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা, পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামার এবং বহু সামরিক ও বেসামরিক নাগরিককে।

২০০৯ এর এক অভিযানে তামিল টাইগার প্রধান প্রভাকরনের মৃত্যুর পর ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার। এরপর, প্রায় ১ দশক অনেকটাই শান্ত শ্রীলঙ্কা। তবে রোববার ইস্টার সানডেতে ৮টি স্থানে সিরিজ বোমা হামলায় আবারও অশান্ত ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি।

শ্রীলঙ্কা-ইস্টার সানডে-বোমা হামলারক্তাক্ত ইতিহাস থাকলেও বিদ্রোহী তামিল টাইগাররা এই হামলার পেছনে নেই বলে বিশ্বাস অধিকাংশ নিরাপত্তা বিশ্লেষকের। বরং সম্প্রতি নিউজিল্যান্ডে মসজিদে জঙ্গি হামলাকে বড় একটি ইস্যু বলে মনে করছেন তারা।

ক্রাইস্টচার্চে হামলার বদলা হিসেবে কোনো ইসলামিক জঙ্গি সংগঠন শ্রীলঙ্কায় হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সেক্ষেত্রে সন্দেহের কেন্দ্রবিন্দুতে থাকছে ইসলামিক স্টেট – আইএস।

Reneta

তবে সাম্প্রতিক সময়ে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা শ্রীলঙ্কায় সদস্য নিয়োগ করছে বলে খবর রয়েছে। তারাও আছে সন্দেহের তালিকায়।

শ্রীলঙ্কা-ইস্টার সানডে-বোমা হামলাহামলার ১০ দিন আগে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার বরাতে শ্রীলঙ্কার পুলিশ প্রধান রিপোর্ট দিয়েছিলেন, ন্যাশনাল তৌহিদ জামায়াত নামে একটি সংগঠন চার্চে হামলা চালাতে পারে। তবে, সংগঠনটি এতো বড় ও সংঘবদ্ধ হামলা চালাতে সক্ষম কিনা, তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে মতভেদ আছে।

রোববার প্রায় একইসময়ে চালানো প্রথম ৬টি হামলায় ৭ জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিলো বলে শ্রীলঙ্কা সরকারের একজন অপরাধ বিশেষজ্ঞ বার্তা সংস্থা এপি-কে নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কায় বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT