বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি’র নতুন বিশ্ব রেকর্ড করেছে শ্রীলঙ্কা। দেশটির তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম ক্রিসমাস ট্রি’র উচ্চতা ৭৩ মিটার।
গলেতে এর উদ্বোধন করেন দেশটির ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক এবং বন্দর ও নৌ মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা। ১০ দিন সময় নিয়ে নির্মিত ক্রিসমাস ট্রি’তে আশি হাজার এলইডি বাতি ব্যবহার করা হয়েছে।
এটিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দিতে আবেদন করা হয়েছে। স্বীকৃতি পেলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম ক্রিসমাস ট্রি।







