চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা যেতে টাইগারদের তিনবার করোনা পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। তিনটি টেস্ট খেলতে ২৩ সেপ্টেম্বর কলম্বোর বিমানে উঠার কথা তামিম-মুশফিক-মুমিনুলদের। তার আগে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে তাদের।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আবাসিক অনুশীলন ক্যাম্প শুরুর আগে একবার ও পরে দুইবার করোনা টেস্ট নেওয়া হবে ক্রিকেটারদের। শ্রীলঙ্কা যাওয়ার আগে দেশেই মোট তিনবার হবে তামিম-মুশফিকদের কোভিড-১৯ পরীক্ষা।

‘ওরা তো ব‌্যক্তিগতভাবে টেস্ট করে আসবে বাড়িতে থাকতেই। আমাদের বলে দেওয়া ল‌্যাব থেকে টেস্ট করতে হবে। যেখানে সেখানে করলে হবে না। আমরাই করাবো তবে বাসা থেকে করে আসতে হবে। আশা করি সবাই নেগেটিভ হবে। যারা নেগেটিভ তাদেরকে আমরা ক‌্যাম্পে ডাকবো। ক‌্যাম্পে আসার সাথে সাথে আমরা আরেকবার টেস্ট করাবো। তার তিন দিন পর আবার করবো। মোট তিনটা টেস্ট হবে।’

‘ক্যাম্পে আসার পথেও কারো করোনা হতে পারে। যতটুকু সম্ভব কঠোর হবো। এমন একটা হোটেল বা বাসা চাই যেখানে বাইরের কেউ নেই। ফাইভ স্টার হোটেলে যেতে হলে একটা-দুইটা ফ্লোর পুরোপুরি ওদের জন‌্য আলাদা নিতে হবে। ওখানে কোনো পরিচ্ছন্নকর্মী ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। ওই দুই ফ্লোরের ক্লিনার উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না। আইসোলেশন যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। হোটেল না পেলে বাসা দেখতে হবে।’

জাতীয় দলের সফর চূড়ান্ত হলেও ১৬ মার্চ এক রাউন্ড সম্পন্ন হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো নিয়ে আশার কথা শোনাতে পারেননি নাজমুল হাসান। বিসিবি সভাপতি সাফ বলে দিয়েছেন করোনা পরিস্থিতির আশাব্যাঞ্জক উন্নতি অথবা ভ্যাক্সিনের আগমন ব্যাতীত লিগ আয়োজনের যৌক্তিকতা দেখেন না।

‘দুইটি শর্তে লিগ শুরু হতে পারে। করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। দ্বিতীয়ত, ভ‌্যাসকিন আসে। এই দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। কোনো একটা লজিক থাকতে হবে তো। একটা দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর। ইংল‌্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনা… আমাদের কাছে যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। হয় করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ‌্যাকসিন আসতে হবে। এজন‌্য আমরা অপেক্ষা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT