চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 শ্রীদেবীর মৃত্যু ও “বাথটাব সাংবাদিকতা”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। প্রিয় অভিনেত্রীর মাত্র ৫৪তে চলে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না তার অগণিত ভক্তরা। প্রথমত হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে ময়নাতদন্তের পর জানা যায় বাথটবে জলে ডুবে মারা গেছেন শ্রীদেবী।

সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে এক নতুন আলোচনার। শ্রীদেবীর মৃত্যুর বিষয়টি ভারতসহ সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে বাথটাবে বসে এক সাংবাদিক কোথায় বা কীভাবে তাদের দেবীতুল্য প্রিয় অভিনেত্রীর মৃত্যু হয়েছে সে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন।

কেউ কেউ বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখলেও, ভারতের বিশাল জনগোষ্ঠী যারা টয়লেটের সুবিধা পায়না সেসব দরিদ্র জনগোষ্ঠীর কাছে তাদের প্রিয় অভিনেত্রীর মৃত্যু যে স্থানে হয়েছে সেটি জানা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মুবাশ্বার হাসান সিজার।

সেখানে তিনি লিখেছেন,

অনেকে শ্রীদেবীর মৃত্যুর পরে ভারতের কোনো এক টিভি সাংবাদিকের বাথটাবে বসে শ্রীদেবীর মৃত্যুর ঘটনার ডেমোন্সট্রেশনকে সাংবাদিকতার মৃত্যু বলছেন। তাদের এই মন্তব্য মৌলিক না. ভারতের কোনো এক ওয়েবসাইট ওই টিভি সংবাদকে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করার পরেই এই ব্যাপারে কথা উঠেছে। আমার তিনটা মন্তব্য আছে এই ব্যাপারে।

Reneta

প্রথমেই আসি বাথটাবে বসে রিপোর্টারের সংবাদ ডেমোন্সট্রেশনকে আমি মনে করি এটা প্রাসঙ্গিক হতে পারে ভারতের প্রেক্ষাপটে। কারণ ভারতের বিশাল জনগোষ্ঠী “বাথটাব” জিনিসটা কি সেটাই জানেনা। ভারতের বিশাল জনগোষ্ঠীর কাছে দারিদ্রতা, টয়লেট এর একসেস না থাকার ব্যাপারটা আমরা কম বেশি জানি। অথচ এই হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে শ্রীদেবী দেবীর মতোই। তারা দলবেঁধে হাট বা বাজারের মতো কোনো জায়গায় টিভি দেখে। তাই তাদের দেবী কিভাবে মারা গেলেন সেটা বোঝানোর জন্য যদি কোনো টিভি রিপোর্টার বাথটাব কি ওখানে বসে ডেমোন্সট্রেট করে আমার মনে হয় না যে এটা খুব বেশি অপ্রাসঙ্গিক।

দ্বিতীয়ত, বাথটাব জিনিসটা যে দুনিয়ার সবাই জেনে থাকবে এই ধরণের ধারণা শুধুমাত্র শহরকেন্দ্রিক পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবার থেকে আসা মানুষদের ধারণা হতে পারে। আপনার বাসার কাজের বুয়া বা ড্রাইভার যে কিনা সাকিব খান বা অপু বিশ্বাসের ভক্ত তাকে জিজ্ঞেস করে দেখেন না, দেখবেন যে বেশিরভাগই বলতে পারছে না বাথটাব কী? তাই সাংবাদিক হিসেবে আপনার অডিয়েন্স বা দর্শকের চাহিদা মোতাবেক সংবাদ তৈরী করাতে দোষের কিছু নাই। হয়তোবা আপনার রুচি বা ক্লাসের সাথে যাচ্ছেনা কিন্তু আপনার রুচি আর ক্লাসের বাইরেও সমাজ আছে এটা বোঝাটা জরুরি। আপনি ও আপনার বাথটাবকে ঘিরে পৃথিবী আবর্তিত হয় না বরং আপনি ও আপনার বাথটাব পৃথিবী ও সমাজের অংশ মাত্র। আর সাংবাদিকের কাজ সমাজের সব শ্রেণীর মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয়া।

তৃতীয়ত, কিছু সাংবাদিক (সবাই না ) যারা নিজেরা “সাংবাদিকতা” করেন অনেক পাবলিক ইন্টারেস্ট এর সংবাদ চেপে রেখে ক্ষমতাধরদের সাথে আঁতাত করে, কোনোক্রমে ক্ষমতাশালীদের ( শুধু রাজনৈতিক ক্ষমতাধর বলছিনা) একটি সেলফিতে জায়গা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন, বা অনেক সময় তাদের কার্যকলাপে বোঝার উপায় নেই উনি কি সাংবাদিক নাকি রাজনৈতিক কর্মী তারাও যখন লিখেন এই ব্যাপারে RIP Journalism তখন ভাবি তারা কত ভালো আছেন, সুখে আছেন। জাতি আশায় আছে কোনো একদিন তারা নিজেদের সাংবাদিকতাকে বাথটাব থেকে বের করে আনবেন জনগণের কাতারে নামবেন। নিজের বাথটাব বা নিজের ইন্টারেস্ট না জনগণের ইন্টারেস্টকে দেখবেন, বোঝার চেষ্টা করবেন ও সংবাদ পরিবেশন করবেন, চেপে রাখবেননা।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রী শ্রীদেবীশ্রীদেবীর মৃত্যুসাংবাদিকতা
শেয়ারTweetPin1

সর্বশেষ

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT