চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের ওপর ছিটানো হলো জীবাণুনাশক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। তারা পড়ে গেছেন মহাসংকটে।

লকডাউন ঘোষণার পর হাজার হাজার শ্রমিক যখন ঘরে ফেরার চেষ্টায়, তখন প্রকাশ্যে আসলো একটি অমানবিক দৃশ্যের ভিডিও।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একদল শ্রমিকের শরীরের ওপরে বৃষ্টির মতো করে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। তাদের সঙ্গে রয়েছে নারী ও শিশুরাও।

ওই ভিডিওতে আরও দেখা যায়, রাস্তার ওপরে বসে রয়েছেন শ্রমিকরা। বসে থাকা শ্রমিকদের ওপরেই ছিটানো হচ্ছে জীবাণুনাশক। ওই সময় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘নিজেদের চোখ বন্ধ করো। শিশুদেরও চোখ বন্ধ করে দাও‘।

পুরো ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশকে দর্শকের ভূমিকায় দেখা গেছে।

জানা গেছে, শনিবার বিশেষ বাসে করে এই শ্রমিকদের দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার ব্যবস্থা হয়।

Reneta

এই ঘটনার সমালোচনা করে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, আমি উত্তরপ্রদেশের সরকারের কাছে অনুরোধ করছি, আমরা সকলেই একসঙ্গ এই সংকট মোকাবেলা করছি। দয়া করে এমন অমানবিক কাজ করবেন না। এই শ্রমিকরা এরই মধ্যে অনেক ভোগান্তির মধ্যে দিয়ে গেছেন। ওদের ওপর এভাবে রাসায়নিক জীবাণুনাশক ছিটাবেন না। এটা ওদের রক্ষা করবে না। বরং স্বাস্থ্যের ক্ষতি করবে।

তবে উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা এতে অমানবিকতার কিছু দেখছেন না বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, আমরা অমানবিক হতে চাই না। সবাইকে জীবাণুমুক্ত করাটা অত্যন্ত জরুরি ছিল। সেখানে অনেক ভিড় ছিল। তাই যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি আমরা।

ওই কর্মকর্তা আরও দাবি করেন, শ্রকিদের ক্লোরিন ও পানি মিশিয়ে জীবাণুনাশক দেওয়া হয়েছে। কোনো রাসায়নিক দ্রবণ দিয়ে নয়। তাছাড়া তাদেরকে চোখ বন্ধ করে নিতেও বলা হয়েছিল।

ভারতে ইতোমধ্যে বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭১ জন মানুষ। আর মৃত্যূ হয়েছে ২৯ জনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসজীবাণুনাশকভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT