চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের মুখে দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A

নতুন বছরের শুরুতেই আরেকটি বড় ধরণের শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে দেশ। জানুয়ারির মাঝামাঝিতে একটি এবং শেষ সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া ৩ থেকে ৫ জানুয়ারির মধ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস’র পরিচালক শামসুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শৈত্যপ্রবাহ ও সরকারের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, এসব শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীতের বিরাজ করবে এবং ঢাকায় মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ থাকবে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, শৈত্যপ্রবাহ জনিত সমস্যা মোকাবেলায় ইতিমধ্যেই সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জানুয়ারি ৩ তারিখে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিম উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও নীলফামারী এবং রংপুর জেলায় শীতবস্ত্র বিতরণ করার জন্য যাবে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৬৪ জেলায় ৭ লাখ ২১ হাজার ৮০০ কম্বল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৪ লাখ ৬৯ হাজার ১০০ কম্বল এবং সরকারের পক্ষ থেকে ৩১ লাখ ৯০ হাজার ৯০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শিশুদের শীতবস্ত্র ও খাদ্য কেনার জন্য বিভিন্ন অঞ্চল ভিত্তিক টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অফিসবৃষ্টিশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT