চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমিরর চিত্রশালা ভবনের ৩ নম্বর গ্যালারিতে গেল শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী শেষ হচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর)। বাংলাদেশের শিল্পকর্মসমূহ ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়েই এ শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়।

ঐতিহাসিক ও আধুনিক শিল্পকর্মের সমন্বয়ে নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিষ্ট লক্ষ্যের স্বপ্ন তুলে ধরা হয়। শুরুর দিনে এই আয়োজনটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামিদুজ্জামান খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যালিগ্রাফার মাহবুব মোর্শেদ ও শিকদার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান। অ্যালুরিং আর্ট গ্রুপের সহায়তায় ছয়টি দেশের ১৫০’রও বেশি শিল্পীর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পায়।

এই আয়োজন নিয়ে শিকদার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান  বলেন, অ্যালুরিং আর্ট গ্রুপের সহায়তায় আমরা অভাবনীয় এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এমন আয়োজনে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। এটি একটি অনন্য প্রদর্শনী যেখানে একজন শিল্পী  তার সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত।

অ্যালুরিং আর্টওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন শাকিল বলেন, এই প্রদর্শনী থেকে অর্জিত অর্থের ২০ শতাংশ আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করবো।

শিল্প প্রদর্শনীর শুরুর দিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরএসিইউ’র ডেপুটি রেজিস্টার শামীম আহমেদ, ফোকাস বাংলার কাউসার হোসেন মোর্শেদ, বিআরএসিইউ’র আর্ট এবং ফটোগ্রাফি সোসাইটির আবদুল্লাহ আল মামুন, বিআরএসিইউ’র ফিল্ম ক্লাবের উপদেষ্টা নুসরাত জাহান ইমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশিল্পশিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT