শেরপুর প্রতিনিধি: শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তের আঠােরাঝোরা এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। বনবিভাগের ঝিনাইগাতীর গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকৃত হাতিটি মাদি হাতি। বয়স আনুমানিক ১০/১১ বছর হবে। হালচাটি গ্রাম থেকে ২ কিলোমিটার পশ্চিমে ভারত সীমান্ত সংলগ্ন আঠােরাঝোরা এলাকায় বন্যহাতির মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা জানালে সেটি উদ্ধার করা হয়। তিনি জানান, হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্ত শেষে বন্যহাতির মরদেহটি গর্ত করে মাটি চাপা দেওয়া হবে।







