চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শের-ই-বাংলায় আবার জ্বলবে ফ্লাডলাইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ঠিক সাত মাস পর আলোর ঝলকানি দেখা যাবে মাঠে। উপলক্ষ তিন দলের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। যেটি শুরু হবে আগামী ১১ অক্টোবর। সব ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরুর সময় দুপুর দেড়টা।

করোনাভাইরাসের কারণে অন্ধকারে চলে গিয়েছিল দেশের ক্রিকেট। ব্যাট-বলের লড়াইয়ে হোম অব ক্রিকেট এবার আলোকিত হওয়ার অপেক্ষায়। তিন দলের স্কোয়াডও চূড়ান্ত হয়ে গেছে। নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৩ অক্টোবরের ফাইনাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ভাবনার কথা।

মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে টি-টুয়েন্টি সিরিজটি ছিল টাইগারদের সবশেষ আন্তর্জাতিক লড়াই। তারপর আর জ্বলেনি এখানকার ফ্লাডলাইট।

মার্চেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলেও একটি রাউন্ড হওয়ার পর করোনার প্রার্দুভাবে বন্ধ হয়ে যায় আসরটি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিযোগিতামূল ক্রিকেট ফিরছে দেশে।

দেশের শীর্ষ ক্রিকেটার ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের একঝাক তরুণ পাচ্ছেন ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ।

Reneta

টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দীপু আছেন মূল স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে আছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

মাহমুদ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মো: মিঠুন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরী, এনামুল হক বিজয়, মো: সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাইদুল অঙ্কন, মেহেদী হাসান রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর শের-ই-বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT