চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা।

এর আগে মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটে শ্রীলংকার প্রেসিডেন্ট এবং ১টায় প্রধানমন্ত্রী টেলিফোনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে এককভাবে ২৫৯টি আসনে জয় পেয়েছে দলটি।

Reneta

এছাড়াও আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২০টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন ১টি, বিএনপি ৬টি এবং স্বতন্ত্র ৩টি আসন পেয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আর আরেকটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনক্রাউন প্রিন্সনির্বাচনবাদশাশেখ হাসিনাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT