চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড: প্রয়োজন সতর্কতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৩২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

শুষ্ক মৌসুমের কারণে প্রাকৃতিকভাবে শীত এলেই বেড়ে যায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা। আবহাওয়াবিদ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের মতে, বাংলাদেশে সাধারণত ডিসেম্বর মাস থেকে শুরু করে মধ্য ফেব্রুয়ারির সময়টিকে শীতকাল হিসেবে ধরা হয়। তবে গত কয়েক বছরের ঋতু পরিবর্তনের প্রবণতায় অগ্রহায়ণেই শীত চলে আসে, আর যার আমেজ থেকে যায় মধ্য মার্চ পর্যন্ত। আর বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতের এই মাসগুলোতে আগুন লাগার ঘটনা দ্বিগুণ হয়ে যায়। আজও রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মাঝে মাঝেই প্রাণহানি ও সম্পদহানি হয়ে থাকে। প্রতিটি ঘটনার পরপরই নানা সাবধানতা আর সম্ভাব্য প্রয়োজনীয়তা ফুটে ওঠে। নড়ে চড়ে বসে বিভিন্ন কর্তৃপক্ষ ও ভবন মালিকরা। তারপরেও নানা কারণে আবারও ঘটে অগ্নিকাণ্ড।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিদায়ী বছর ২০২১ সালে সারা দেশে ২২ হাজার ২২২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ক্ষতি হয়েছে ৩৩০ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ১৯০ টাকা। এসব দুর্ঘটনায় ১১ হাজার ৯৯৯ জন আহত ও ২ হাজার ৫৮০ জন নিহত হয়। সংখ্যাগুলো দেখলে বোঝা যায় দেশের অগ্নিকাণ্ডের ভয়াবহতা।

আগুন লাগার মূল কারণ হিসেবে দায়ী করা হয়ে থাকে অসাবধানতাকে। আর এর সঙ্গে যোগ হয় অজ্ঞতা। তাই নিজ নিজ অবস্থানে সবাইকে সর্বোচ্চ সচেতন হতে তাগাদা দেন বিশেষজ্ঞরা। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না ফেলা, সিগারেটের জ্বলন্ত অংশ নিভিয়ে নিরাপদ স্থানে না ফেলা, কলকারখানায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ না করা, অনিয়মতান্ত্রিক বৈদ্যুতিক কেবল ও ফিটিংসযুক্ত বাসা-অফিস, গ্যাসের সংযোগ ও লাইনে ত্রুটিসহ নানাকারণে অগ্নিকাণ্ড হয়ে থাকে। এছাড়া বাসগৃহ, কলকারখানা ও নানা স্থাপনায় অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে মৌলিক প্রশিক্ষণের অভাবও একটি কারণ। এসব বিষয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নিয়ম-আইন এবং অভ্যাস গড়ে তোলা জরুরি বলে আমরা মনে করি।

ছোট থেকে শুরু করে বহুতল ভবনে ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড অনুসরণ করে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে পারলে বছরের যেকোনো সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা কমে আসবে বলে আমাদের ধারণা। নিয়ম মেনে চলা ও নিয়মের সঙ্গে নিজেদের অভ্যস্ত করে তুলতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন ইতিবাচক প্রস্তুতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT