চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর ধাক্কা সামলে পথে থাকার চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তামিমহীন ওপেনিং জুটি অল্পতে বিদায় নিলে শুরুর চাপে পড়েছে বাংলাদেশ। অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত চতুর্থ ওভারে বিদায় নেয়ার পর ফিরেছেন লিটন কুমার দাস। থাকতে পারেননি মুমিনুলও। যত সময় যাচ্ছে, তত রানের চাপে পড়ছে বাংলাদেশ।

রহস্যময় বোলার মুজিব উর রহমানকে বড় শট খেলতে গিয়ে কানায় লাগান শান্ত। বল চলে যায় পয়েন্টে। ১৩ বলে ৭ রান করে ধরা পড়েন আফতাব আলমের হাতে।

এরপর পঞ্চম ওভারে ফেরেন আরেক ওপেনার লিটন। আফতাব আলমকে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করেন। বল প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার। সাকিবের পরামর্শ নিয়ে লিটন রিভিউ নিয়েও পার পাননি। আগের ম্যাচে শূন্য রানে ফেরা এই ব্যাটসম্যান এদিন করতে পারেন ১৪ বলে ৬।

আবু ধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে পরে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য করতে হবে ২৫৬। এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৪১।

বাংলাদেশ এদিন শুরুতে ভালো বল করলেও ডেথ ওভারের বোলিংয়ে আফগানদের আটকে রাখতে পারেনি। অষ্টম উইকেটে গুলবাদিন নাইব ও রশিদ খান ৯৫ রান যোগ করে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন।

অথচ আবু হায়দার রনি শুরুটা করেন দারুণ। অভিষিক্ত এই পেসার দ্রুত দুই উইকেট তুলে নেন। এরপর সাকিব ফেরান চারজনকে। মাঝখানে রুবেল ফেরান অর্ধশতক তুলে নেয়া হাসমাতুল্লাহ শাহিদীকে।

Reneta

সাকিব ১০ ওভারের কোটা শেষ করেন ৪২ রান খরচায়। রুবেল ৬ ওভারে দেন ৩২ রান। দুই উইকেট নিতে আবু হায়দার ৯ ওভারে দেন ৫০ রান। মাশরাফী ৮ ওভারে ৬৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT