চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই উইকেট হারিয়ে পথটা কঠিন করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমিফাইনালে যেতে রান রেটের চ্যালেঞ্জে পড়ে জয়ের পথটাই কঠিন করে ফেলল বাংলাদেশ। আফগানিস্তান বোলারদের সামনে দ্রুত রান তুলতে গিয়ে ৩ ওভারে ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে দল। একে একে সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিম (০), নাজমুল হোসেন শান্ত (৫), সাকিব আল হাসান (০)।

১২.১ ওভারের মধ্যে ১১৬ রান তাড়া করতে পারলে প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাবে বাংলাদেশ। ম্যাচের যে অবস্থা তাতে এখন জয় পাওয়ার রাস্তাটাও কঠিন। লিটন দাসের ছক্কায় প্রথম ওভারে ১৩ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। টাইগার ওপেনার লড়াই করে গেলেও টপঅর্ডারের বাকিরা প্রয়োজনের সময় হতাশ করেছেন।

ওপেনিং জুটি ১০ ওভারের বেশি ক্রিজে কাটালেও ভালো সংগ্রহ পায়নি আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটারদের পক্ষে ছিল না মোটেও। ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ১১৫ রানের বেশি তুলতে পারেনি আফগানিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে মন্থর ছিল আফগানিস্তান। পাওয়ার প্লে-তে ২৭ রানের বেশি তুলতে পারেননি রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১০.৪ ওভারে রিশাদ হোসেন ইব্রাহিমকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি। আফগান ওপেনার ২৯ বল খেলে ১৮ রান করেন। অপর ওপেনার গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করেন। রিশাদ হোসেন নেন তিন উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT