চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুনানির কারণে টি-টেন লিগে অনিশ্চিত তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করে বিসিবির রোষানলে পড়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার আরব আমিরাতের শারজায় পাখতুনের হয়ে টি-টেন লিগে খেলতে নামার কথা এ বাঁহাতি ওপেনারের। কিন্তু ওইদিন দুপুর ১২টায় মিরপুরে বিসিবি কর্তাদের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে। বিপিএল চলাকালীন সময়ে সংবাদমাধ্যমের সামনে উইকেটকে কেন ‘জঘন্য’ বলেছিলেন শুনানিতে দিতে হবে সেটির জবাব।

টি-টেন খেলার জন্য তামিমকে এনওসি (অনাপত্তি প্রত্র) দেয়া হয়েছে বৃহস্পতিবার থেকে। কিন্তু ওইদিন বিসিবি কার্যালয়ে আসতে হবে তাকে।

রংপুর রাইডার্সের বিপক্ষে লিগপর্বের ম্যাচের পর সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে সমালোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম। আগে ব্যাট করে রংপুর ৯৭ রানে অলআউট হয়ে যায়। ছোট লক্ষ্য তামিমের দল টপকায় শেষ ওভারে তাও আবার ৬ উইকেট হারিয়ে। এরপরই সংবাদ সম্মেলনে এসে তামিম শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট কে ‘জঘন্য’ বলেন।

সেদিন উইকেট নিয়ে সমালোচনা করেন রংপুরের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মার্জিত ভাষায় সমালোচনা করায় বিসিবি তার বিরুদ্ধে অভিযোগ আনেনি। কিন্তু কোড অব কন্ডাক্ট অনুসারে তামিমের বক্তব্য মেনে নিতে পারেনি বিসিবি। যে কারণে তাকে চিঠি দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। তারই শুনানি দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার। সেই কারণে শারজায় প্রথম ম্যাচে নামতে পারছেন না তামিম।  শেষ পর্যন্ত তার যাওয়া হয় কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।

নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তামিম ছাড়াও ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হলেও মোস্তাফিজকে বিশ্রামে থাকতে বলেছে বোর্ড। মোস্তাফিজকে দলভুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। সাকিব খেলবেন কেরালা কিংসে।

চারদিনের এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ ডিসেম্বর। প্রতিদিন গড়াবে তিনটি করে ম্যাচ। খেলবেন বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক, এউইন মরগান, ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ড, মোহাম্মদ আমিরের মতো তারকা খেলোয়াড়রা। টি-টেন ক্রিকেট লিগ সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল বিনোদন সেবা আইফ্লিক্স।

Reneta

এই লিগের প্রতিটি ইনিংস হবে ১০ ওভারে। মোট দৈর্ঘ্য ফুটবল ম্যাচের সমান—৯০ মিনিট। ছয়টি দল এই আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো- মারাঠা অ্যারাবিয়ানস, কেরালা কিংস, পাখতুন, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ও বেঙ্গল টাইগার্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টি-টেন ভার্সন এটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT