চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার হলিউডের প্রেক্ষাগৃহে গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৩, মে ২০২১
বিনোদন
A A

শুক্রবার (১৪ মে) প্রথমবারের মতো ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের কোনো ছবি বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম এর এই ছবিটির নাম ‘দ্য গ্রেভ’। ছবিটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত।

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা গাজী রাকায়েত বলেন, প্রায় আশি বছরের পুরনো লস অ্যাঞ্জেলসের উত্তর হলিউড এলাকার লেমলে প্রেক্ষাগৃহে ১৪ মে বাণিজ্যিকভাবে ‘দ্য গ্রেভ’ ছবিটি মুক্তি পাচ্ছে। ওই প্রতিষ্ঠানটির ওয়েব সাইটেও শো’গুলোর সম্পূর্ণ তথ্য ইতোমধ্যে প্রকাশ করেছে। প্রতিদিন ছবিটির ৩টি করে শো চলবে। সাত দিনে সেখানে মোট ২১টি শো চলবে।

‘দ্য গ্রেভ’ ছবির একটি দৃশ্য

লেমলের অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, প্রতিদিন গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’ ছবিটির তিনটি প্রদর্শনী যথাক্রমে দুপুর ১টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

নির্মাতা জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো ছবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের সবার জন্য আনন্দের খবর। এমন আনন্দঘন মুহূর্তের আগে ‘দ্য গ্রেভ’ ছবির পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ‘মৃত্তিকা মায়া’র এই নির্মাতা।

যুক্তরাষ্ট্রের দর্শকদের পাশাপাশি লসঅ্যাঞ্জেলসে বসবাস করা প্রবাসী বাঙালিরাও লেমলের অফিশিয়াল সাইটে গিয়ে অগ্রিম টিকেট কেটে ছবিটি দেখবেন বলে আশাবাদী গাজী রাকায়েত।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

Reneta

সরকারি অনুদানে নির্মিত ছবিটি ইংরেজির সঙ্গে বাংলা ভাষায়ও নির্মাণ করা হয়েছে। বাংলা সিনেমার নাম ‘গোর’। যা গত বছরের ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

দুই ভাষায় নির্মিত এই ছবিটির চূড়ান্ত শুটিংয়ে যাওয়ার আগে সময় নিয়ে হয়েছে মহড়া। মহড়ার আগে প্রত্যেক অভিনয়শিল্পীকে নিজের সংলাপ মুখস্থ করে আসতে হয়েছে বলেও জানান ছবির কলাকুশলীরা। শুটিং পর্ব নিয়ে নির্মাতা গাজী রাকায়েত আগেই জানিয়েছিলেন, আমরা শুটিং করেছি দোহারের শাইনপুকুর গ্রামে। সেই গ্রামের একটা ভিটাবাড়ি, তার পাশে ঘন জঙ্গল ছিল। সাপের বসবাস ছিল। সেই জঙ্গল পরিষ্কার করে তিন মাস আগে সেখানে একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। শুধু বাড়িই না, রীতিমতো গৃহস্থের বাড়ি; যেখানে লাউয়ের মাচা, মুরগি পালন, গরু–ছাগল সবই ছিল। পুরোপুরি সেট নির্মাণ করেই শুটিং হয়েছে ছবিটির।

একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।

গোর খাদকের গল্প নিয়ে এরআগে নির্মিত হয়েছিলো নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু। এই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশিউল ইসলামইমপ্রেসইমপ্রেস টেলিফিল্মএসএম মহসিনগাজী রাকায়েতচিত্রনাট্যদিলারা জামানদীপান্বিতা মার্টিননির্মাতাপরিচালকপরিচালনামামুনুর রশীদমৌসুমী হামিদযুক্তরাষ্ট্রলিড বিনোদনশামীমা তুষ্টিসিনেমাসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

মে ৪, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু

মে ৪, ২০২৬

রাজধানীতে বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আভাস

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফল ঘোষণার অপেক্ষা

মে ৪, ২০২৬

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT