চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে ফিরল অস্ট্রেলিয়া, তিনে নেমে গেল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে হেরে অজিদের স্থান ছাড়তে হয়েছে নিউজিল্যান্ডকে।

ভারতের বিপক্ষে ২-১এ জিতে পাঁচে উঠে এসেছে সাউথ আফ্রিকা। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ভারত। ভারতের রেটিং পয়েন্ট ১১৬, কিউইদের ১১৭।

সদ্যগত অ্যাশেজে ইংলিশদের নাস্তানাবুদ করে ছাড়ে প্যাট কামিন্সের দল। পাঁচ ম্যাচের লড়াইয়ে কেবল একটি ড্র ছিল জো রুটদের বিপক্ষে। দাপটে সিরিজ জয়ের পুরস্কারও মিলল হাতেনাতেই। বৃহস্পতিবার আইসিসি দিয়েছে সুখবর। ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অজিরা।

র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন না আসলেও পয়েন্ট হারিয়েছে রুটের দল। পাঁচে থাকা সাউথ আফ্রিকার সাথে তাদের ব্যবধান এখন সবে দুই। ইংল্যান্ডের পয়েন্ট ১০১, প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ৯৯। পাকিস্তানকে স্থান ছাড়তে হয়েছে প্রোটিয়াদের কাছে। ছয়ে অবস্থান বাবর আজমের দলের, পয়েন্ট ৯৩।

র‌্যাঙ্কিংয়ে বকি দলগুলোর অবস্থান টিকে আছে। সাতে শ্রীলঙ্কা, আটে ওয়েস্ট ইন্ডিজ।

কিউইদের ঘরের মাঠে প্রথমবারের মতো জয়ের ইতিহাস গড়া বাংলাদেশ আছে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৩। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ করে ফেরে মুমিনুল হকের দল। দশে জিম্বাবুয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডনিউজিল্যান্ডবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT