চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে থেকেই শেষ করল আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষে থেকেই রাউন্ড রবিন লিগ শেষ করেছে আবাহনী। শিরোপা প্রত্যাশী দলটির চোখ এবার সেরা ছয়ের সুপার লিগে। রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫৬ রানে হারায় আকাশী-নীল শিবির।

আবাহনীর দেয়া ৩৩৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২৭৯ রানের বেশি তুলতে পারেনি শাইনপুকুর। ফারদিন হাসান অনি ১০৪ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তৌহিদ হৃদয় করেন ৮৩ রান। ৫৬ রান আসে সাদমান ইসলামের ব্যাটে।

মাশরাফী বিন মোর্ত্তজা দুটি ও নাসির হোসেন নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন নাজমুল হোসেন শান্ত। খেলেন ১৫০ রানের অনবদ্য ইনিংস।

দুই ম্যাচ আগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে এ মাঠেই ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন নাজমুল। সেটিই ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সর্বোচ্চ সংগ্রহ। রোববার ছাড়িয়ে গেলেন নিজেকেই। ১২০ বলে ১৫০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৯টি ছক্কার মার। সেঞ্চুরি পূর্ণ করতে খেলেন ৯৮ বল।

শুরু থেকে আক্রমণাত্মক হয়ে ৪৭ বলে ফিফটি পূরণ করেন নাজমুল। যুব দলে থাকা নাজমুলের আরেক সতীর্থ সাইফ হাসান ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৯৪ রান করে নাঈম ইসলামে বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান অধিনায়ক।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় এনামুল হক বিজয়কে (১৮) হারায় আবাহনী। সেখান থেকে সাইফের সঙ্গে তিনে নামা নাজমুল জুটি বেধে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তাদের ১৮৫ রানের জুটিই তিনশ’র স্বপ্ন দেখায় আবাহনীকে।

অধিনায়ক নাসির হোসেন শেষদিকে ঝড় তুলে তিনশ পার করে দলীয় সংগ্রহ মজবুত করেন। ২৪ বলে খেলেন ৪৫ রানের ইনিংস। তিন ছক্কা ও চার চারে সাজানো তার ইনিংস। মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সমান ৯ রান করে অপরাজিত থাকায় পুরো ইনিংসে চার উইকেটের বেশি হারাতে হয়নি আকাশী-নীলদের।

নাঈম ইসলাম জুনিয়র ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন দুটি করে উইকেট।

১১ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সমান ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রূপগঞ্জ ও খেলাঘর। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে দোলেশ্বর। সেরা ছয়ের সুপার লিগ নিশ্চিত করা পঞ্চম দল গাজী গ্রুপ। ষষ্ঠ দল হিসেবে সুপার লিগে কারা খেলবে সেটি জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত। সম্ভাবনায় এগিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ ম্যাচে তারা ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলেই সুপার লিগে উঠে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT