চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিহাব শাহীনের সিনেমায় অপূর্ব-নুসরাত ফারিয়া

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:২৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

মনসুবা জংশন, ভালোবাসি তাই, এক্স ফেক্টরসহ অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা শিহাব শাহীন ‘ছুঁয়ে দিলে মন’-এর পর আবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নাম ‘যদি… কিন্তু… তবুও’। তবে বড়পর্দা নয় এটি মুক্তি পাবে ওয়েব প্লাটফর্মে। 

বিশ্বব্যাপী নেটফ্লিক্সসহ বিভিন্ন আঞ্চলিক ওয়েব প্লাটফর্ম ফিচার ফিল্মে টাকা লগ্নি করছে নিয়মিত। পাশের দেশ ভারতেও বিভিন্ন ওয়েব প্লাটফর্ম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’-এর ব্যানারে নির্মিত হচ্ছে শিহাব শাহীনের দ্বিতীয় ছবি।

জি-ফাইভ কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের প্লাটফর্মেই এটি মুক্তি পাবে। সে কারণে শিহাব শাহীনও এই ছবিকে ‘ওয়েব ফিল্ম’ বলতে চাইলেন। আর এ কাজটির মাধ্যমে দর্শক দেখতে পারবেন নতুন জুটির রসায়ন। সেখানে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার সময়ের আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং বড়পর্দার নুসরাত ফারিয়া।

নির্মাতা শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি পুরোপুরি হবে রোমান্টিক, কমেডি সিনেমা। ১২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা হবে এটি। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু… তবুও’ সিনেমার গল্প।

ফেব্রুয়ারির শেষদিকে সিনেমার শুটিং শুরু করবেন বলে জানালেন নির্মাতা শিহাব শাহীন। একটি ইভেন্টে অংশ নিতে নুসরাত ফারিয়া বর্তমানে মালয়েশিয়াতে আছেন। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে হালের ব্যস্ততম এ চিত্রনায়িকা জানান, তার সঙ্গে কাজটি নিয়ে শিহাব শাহীনের প্রাথমিক আলাপ হয়েছে।

নুসরাত ফারিয়া বলেন, ১৬ জানুয়ারি দেশে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হতে পারে। অপূর্বর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যস্ত পাওয়া যায়।

Reneta

তবে ‘জি ফাইভ’ কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে জানায়, শিহাব শাহীনের ‘যদি… কিন্তু… তবুও’-এর জন্য প্রত্যেক শিল্পীর কাজের বিষয়টি চূড়ান্ত হয়েছে। অপূর্ব-নুসরাত ফারিয়া ছাড়াও ওই সিনেমায় আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাবেরি আলম, শাফায়েত মনসুর রানাসহ অনেকেই।

২০১৫ সালে আরিফিন শুভ ও জাকিয়া বারী মমকে নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেন তার প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’। ধ্বনিচিত্র ও মনফড়িং-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি সেসময় প্রেক্ষাগৃহেও দারুণ ব্যবসা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বছুয়েঁ দিলে মননুসরাত ফারিয়ালিড বিনোদনশাফায়েত মানসুর রানাশিহাব শাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT