চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্য সিসিমপুরের নতুন প্রকল্প আসছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিশুদের প্রিয় অনুষ্ঠান “সিসিমপুর”-এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ দেশের শিশুদের জন্য নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

‘প্রমোটিং এডুকেশন ফর আর্লি লার্নার্স এক্টিভিটি’ নামের প্রকল্পে বৈচিত্র্য-সাম্য-অন্তর্ভুক্তি বিষয়ে গুরুত্ব দিয়ে নানামুখি কার্যক্রম বাস্তবায়ন করবে সংস্থাটি। তিন বছর মেয়াদি নতুন এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএসএআইডি। নতুন এই প্রকল্পের আওতায় শিশুদের জন্য ৫২ পর্বের টেলিভিশন অনুষ্ঠান তৈরি করা হবে। যা প্রচারিত হবে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। এর পাশাপাশি প্রকাশিত হবে শিশুদের উপযোগী গল্পের বই, ব্রেইল বই এবং ডিজিটাল শিক্ষা উপকরণ। একইসঙ্গে থাকবে বিদ্যালয় ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম। দেশের বিভিন্ন অঞ্চলের অবহেলিত শিশু, প্রতিবন্ধী শিশু এবং মেয়ে শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে এবং তাদের শিখন ফলাফলকে আরও এগিয়ে নিতে বিদ্যালয়ে এবং কমিউনিটিতে কাজ করবে সিসিমপুর।

বিশ্ব শিক্ষা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে যৌথভাবে নতুন এই প্রকল্পের ঘোষণা দেয় সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং ইউএসএআইডি। এই আয়োজনের উদ্বোধন করেন ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেন্স। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরের আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স এর প্রধান সারা যাকের ও সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম।

নতুন প্রকল্প সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর সবসময়ই শিশুদের বিকাশ ও উন্নয়নে নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে চায়। আমরা দেশের শিশুদের শিক্ষার মানকে এগিয়ে নিতে, তাদেরকে আরও সহনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং দেশের মানুষের সাথে মিলেমিশে বসবাস করার জন্য মানবিক গুণাবলি অর্জনে সহায়তা করতে বৈচিত্র্য-সাম্য-অন্তর্ভুক্তি এই তিন বিষয়কে উপজীব্য করে এবং শিখন ফলাফলকে প্রাধান্য দিয়ে ৫২ পর্বের নতুন টেলিভিশন অনুষ্ঠান তৈরি করতে যাচ্ছি। একই সঙ্গে এসব বিষয়ের ওপর গল্পের বই, ব্রেইল বই ও নানা শিক্ষা উপকরণও তৈরি করা হবে। পাশাপাশি চালানো হবে কমিউনিটিভিত্তিক নানা কার্যক্রম। আমরা বিশ্বাস করি নতুন এই প্রকল্প আমাদের শিশুদের আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয় হয়ে গড়ে উঠতে সাহায্য করবে।’

২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসেমি ওয়ার্কশপ-এর বাংলাদেশি সংস্করণ ‘সিসিমপুর’। সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুসিসিমপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT