চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু নির্যাতনের অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৩১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে শাহিন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী নিহতের পরিবারের।

শুক্রবার রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মাঝালিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। তিনি কাঁচা মালের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী বাড়ীর ছয় বছরের এক শিশু আমাদের ফ্রিজে দুধের বোতল রাখতে আসলে আমার স্বামী নাকি তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। আর এ ঘটনার বিচারের কথা বলে শুক্রবার সন্ধ্যায় গ্রামের সুমন, অয়ন, ইজাজ তাকে ডেকে মাঠে নিয়ে যায়।

‘‘সেখানে বিচার না করে সুমন, অয়ন, ইজাজসহ তাদের সঙ্গীরা প্রকাশ্যে লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় আমি ও গ্রামের অন্য লোকজন বাধা দিলেও তারা পিটিয়ে রক্তাক্ত জখম করে। পানি পানি করে চিৎকার করলেও তারা পানি দিতে দেয়নি। ভ্যানে করে হাসপাতালে আনতে গেলেও তারা বাধা দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। অমি এর উপযুক্ত বিচার চাই। ’’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মিজান বলেন, খবর পেয়ে উপ পরিদর্শক মোহাম্মদ নাসিম গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যাশ্লীলতাহানির অভিযোগসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT