চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পী নয়, সংকট প্রযোজক ও ছবি নির্মাণের মানসিকতার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

এ প্রজন্মের নায়িকা আইরিন সুলতানা। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তার অভিনীত আটটি সিনেমা। চলচ্চিত্রে কাজ করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করে সামনে এগিয়ে যাচ্ছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির এই নায়িকা।

নতুন প্রজন্মের নায়িকা হিসেবে আইরিন মনে করেন, চলচ্চিত্রে নায়ক-নায়িকা সংকট নেই। যারা দাবি করেন নায়ক-নায়িকা সংকট, তাদের সঙ্গে আইরিন একমত নন। সম্প্রতি চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে আইরিন বলেন, আমি এখানে কাজ করছি। দেখতে পাই অনেক নায়ক-নায়িকা আছেন। তাদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।

আইরিন বলেন, শিল্পী নয়, আমাদের সংকট প্রযোজক ও ছবি নির্মাণের মানসিকতার। এই দুই লেভেলে ঘাটতি আছে। বিশেষ করে আগের চেয়ে এখন সিনেমা নির্মাণের মানসিকতা কমে গেছে। আগে বছরে প্রায় একশ’র মতো ছবি মুক্তি পেত। এখন সেটা কমে গড়ে ষাটে চলে এসেছে।

তিনি বলেন, আবার সংখ্যায় বেশি ছবি নির্মাণ হতে হবে এমন নয়। ভালো কোয়ালিটির ছবি হতে হবে। ওই ছবিগুলো ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবে। আইরিন বলেন, যত শিল্পী আছেন, তারা যদি বছরে তিন-চারটি ছবি করেন তবে শিল্পী সংকট কোথায়?

নায়ক-নায়িকা নয়, এখানে অনেক ক্যারেক্টার শিল্পীও আছেন। তাদের নিয়ে চিন্তা করে কাজ একেবারে কম হচ্ছে। আগে শিল্পীদের চিন্তা করে গল্প তৈরি হতো। ছবি নির্মাণ হতো। সে চিন্তা ভাবনা এখন একেবারেই নেই। তাই আমি মনে করি, যেসব শিল্পী আছেন তাদের ব্যবহার করা হচ্ছে না। আগে তাদের ব্যবহার করা উচিত, পরে যারা আসছেন তাদের ওয়েলকাম করা উচিত।

যশোর নওয়াপাড়ার মেয়ে আইরিন সুলতানা ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ার আসেন। সেবার আইরিন ‘সেরা হাসি’ পুরস্কার পেয়েছিলেন। এরপর তিনি দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

Reneta

আইরিনের প্রথম ছবি ‘প্রিয়তমা তুমি দাড়ি আমি কমা’ হলেও মুক্তি পাওয়া প্রথম ছবি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। বর্তমানে আইরিন ‘পর্দার প্রেম’ ও ‘আহারে জীবন’ নামে দুই ছবিতে কাজ করছেন। মুক্তি অপেক্ষায় আছে তার অভিনীত ‘রৌদ্রছায়া’।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিন সুলতানালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT