চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৮ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত এক বছরের ব্যবধানে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। যা শতকরা হিসেবে ২৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে ঋণ বিতরণ ১৫ দশমিক ২১ শতাংশ বেড়ে তিন লাখ ৪৬ হাজার ৩৯৭ কোটি টাকা হয়েছে। একই সময়ে খেলাপি ঋণ ২৬ শতাংশ বেড়ে ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অর্থবছরে সামগ্রিকভাবে খেলাপি ঋণ বেড়েছে ২০ শতাংশ। আর বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ।

আর্থিক খাত সংশ্নিষ্টরা জানান, কিছু গ্রাহক বড় শিল্পের নামে ঋণ নিয়ে জালিয়াতি করছে। এ কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকগুলোর মোট ঋণের উল্লেখযোগ্য অংশই শিল্প খাতে বিতরণ করা হয়েছে। এ খাতের কোনো একটি বড় গ্রাহক ঋণখেলপি হলে ব্যাংক খাতে তার প্রভাব বেশি পড়ে। সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়েছে। যার প্রভাবে দৃশ্যমান।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত মোট শিল্প ঋণের ৭৮ দশমিক ৬২ শতাংশ ঋণ রয়েছে বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে। আর ২১ দশমিক ৩৮ শতাংশ রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে।

তবে বড় ঋণে অনাদায়ীর পরিমাণ বেশি থাকায় এখন এসএমইতে ঋণ বাড়ানোর চেষ্টা করছে। গত অর্থবছরে সবচেয়ে বেশি বেড়েছে ক্ষুদ্র শিল্পের ঋণ। এ শিল্পে ২৯ দশমিক ১৫ শতাংশ ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৭৯ কোটি টাকা। আর বড় শিল্পে ১৪ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৩৩০ কোটি টাকা। মাঝারি শিল্পে ১২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৪১ হাজার ৩৮৮ কোটি টাকা হয়েছে।

Reneta

বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত জুন পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণ দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৫২১ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৮৯ হাজার ৩৪০ কোটি টাকা। মোট ঋণের ১০ দশমিক ৪১ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ হাজার ১৯২ কোটি টাকা বা ২০ দশমিক ৪৯ শতাংশ বেশি।

জুন শেষে শিল্প খাতের ঋণের ৩৮ হাজার ৪৯৯ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। এক বছর আগে যা ছিল ৩০ হাজার ৫৫৫ কোটি টাকা। এ হিসাবে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৬ শতাংশ। আর মোট শিল্প ঋণের ১১ দশমিক ১১ শতাংশ খেলাপি।

আগের মতোই গত অর্থবছরও বৃহৎ শিল্পে খেলাপি ঋণ বেড়েছে বেশি। এক বছরে এ শিল্পের খেলাপি ঋণ ৪ হাজার ৬৪৩ কোটি টাকা বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ কোটি টাকা। মাঝারি শিল্পে এক হাজার ৯৫৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩১৯ কোটি টাকা। আর ক্ষুদ্র শিল্পে এক হাজার ৩৪৪ কোটি টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ২৮১ কোটি টাকা।

জুন পর্যন্ত শিল্প খাতে খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে ছিল ৪১টি ব্যাংকের। ২৩টি ব্যাংকের ছিল ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। ৪টি ব্যাংকের ছিল ১০ থেকে ১৫ শতাংশ। আর ২১টি ব্যাংকের ছিল ১৫ শতাংশের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাপি ঋণব্যাংকশিল্প ঋণসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬

‘মরদেহের মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT