চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার জন্য যুবাদের শেষ ম্যাচের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সাফ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য ম্যাচটি দুই দেশের জন্যই ছিল মহাগুরুত্বপূর্ণ। টানা দুই জয়ে শিরোপার সুবাস পেতে থাকা বাংলাদেশের সামনে এদিন প্রতিপক্ষ ছিল নেপাল। জিতলেই শিরোপার আরও একধাপ কাছে চলে যেত বাংলাদেশ। রেস থেকে ছিটকে যেত নেপাল। এমন সমীকরণের ম্যাচে নেপালের কাছে হেরে বসেছে বাংলাদেশের যুবারা। কঠিন করে তুলেছে শিরোপার স্বপ্ন।

সোমবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজদের বিপক্ষে ১-২ গোলে জয় পেয়েছে নেপালিরা। তবে হারলেও কাগজে-কলমে শিরোপা জয়ের সুযোগ থাকছে এখনও। সেক্ষেত্রে ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল হয়ে গেল। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। ২৭ তারিখে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।

নেপালের ম্যাচ শেষে এখন ৬ পয়েন্ট সংগ্রহ চারটি দলের। শীর্ষস্থান থেকে বাংলাদেশ নেমে গেছে তৃতীয় স্থানে। নেপাল দ্বিতীয় ও চতুর্থ ভুটান। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারানো ভারত গোল পার্থক্যে শীর্ষে। কাগজে-কলমে তাই বাংলাদেশ, ভারত ও নেপাল— তিন দেশের সামনেই থাকছে শিরোপার সম্ভাবনা।

থিম্পুতে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় নেপাল। গোল করেন অভিষেক রিজাল। সমতা ফেরাতে খুব একটা সময় নেয়নি জাফর-আল আমিনরা। ৩০ মিনিটেই গোল শোধ করে দেয় বাংলাদেশ। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান মোহাম্মদ আল-আমিন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধে গোল পায়নি কোনও দলই।

সমতায় থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমানতালে আক্রমণ করতে থাকে দুদল। একাধিকবার গোলের কাছে গিয়েও ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না। কিন্তু ম্যাচের ৫৩ মিনিটে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ লাল-কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ধাক্কা খায় লাল-সবুজরা। পরে দশ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল জড়িয়ে দেয় নেপাল।

খেলার তখন মিনিট দশেক বাকি। ম্যাচ ধীরে ধীরে যাচ্ছিল ড্রয়ের দিকে। সে সময়ই কাজের কাজ করে ফেলে নেপালিরা। ৮০ মিনিটে দ্বিতীয়বার লিড নিয়ে ফেলে তারা। বাকি সময়ের অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

জুন ১৮, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT